জাতীয় কবিতা উৎসব চলছে। এখন আর টানে না। আমার কাছে কবিতাকে উৎসবের ব্যাপার মনে হয় না। কবিতা হচ্ছে নিভৃতবাসিনী। কেন? সে প্রসঙ্গে না হয় অন্য একদিন। কাল কবিতা উৎসবে না গিয়ে কবিতার সাথে সময় কাটিয়েছি গোপনে নির্জনে। হঠাৎ কবিতার এক বিশেষ রূপ মনে পড়লো। সে রূপ আমাকে প্রথম দেখায় সৈয়দ শামসুল হক। পরে দেখেছি ইংরেজি কবিতায়। ইংরেজি কাব্যকারেরা সে রূপ অনেক আগেই দেখেছিলেন।পরবর্তী সময়ে আনিসুল হককেও এ রূপ আঁকতে দেখেছি। আমিও কাল নির্জনে কবিতাকে তেমন রূপে দেখতে চাইলাম। কবিতা আমার কথা রেখেছে। সে রূপটাই তুলে ধরছি।
কাল সারারাত আমি তোমার জন্যে কাঁদলাম
কাঁদলাম কাল সারারাত আমি তোমার জন্যে
তোমার জন্যে কাঁদলাম কাল সারারাত আমি
আমি কাল সারারাত তোমার জন্যে কাঁদলাম
কাঁদলাম আমি কাল সারারাত তোমার জন্যে
সারারাত তোমার জন্যে কাঁদলাম আমি কাল
তোমার জন্যে কাঁদলাম আমি কাল সারারাত
কাল সারারাত তোমার জন্যে কাঁদলাম আমি
আমি তোমার জন্যে কাঁদলাম কাল সারারাত
কাঁদলাম সারারাত আমি তোমার জন্যে কাল।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



