সময়ের কড়চা
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের কড়চা – ১
সময় বয়ে যায়
সবকিছু দিয়ে যায়
জীবন হয়ে উঠে সুবর্ণ ।
সময় বয়ে যায়
সবকিছু নিয়ে যায়
জীবন হয়ে উঠে বিবর্ণ ।
তবুও জেনে রেখো
বিবর্ণ সে সময়
সুবর্ণ সে সময় জীবন তো নয় ।
সময়ের কড়চা – ২
মাঝে মাঝে মনে হয়
নেই যে সময় ।
তবু সময়ের হাত ধরে
অলীক স্বপ্নের মাঝে
অহেতুক বেঁচে থাকা
এর কোনো মানে নেই ।
কেবল সময় ছুঁয়ে ছুঁয়ে
নড়ে চড়ে উঠা
সময়ের পিছু পিছু হাঁটা
এর কোনো মানে নেই ।
সময়েরই আছে কোনো মানে ?
কেউ কি তা জানে ?
সময়ের সাথে নিত্য চলে
সময়ের হানাহানি
সময়ের গ্রাস করে সময়ের সর্বনাশ ।
সময়ের কড়চা – ৩
সময়ের আগুনে পুড়েছে
কতো কিছু কতো যুগে ।
আমিও চেয়েছি
নিজেকে হেলায় ফেলে দিয়ে
সময়ের আগুন গহ্বরে
পুড়ে ছাই হয়ে যেতে
অথবা বিশুদ্ধ হতে ।
অথচ সময়
এখন জ্বালাতে পারে শুধু
পোড়াতে পারে না ।
(গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না )
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন