somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“প্রসঙ্গ : একজন কবিতা চোর” এবং একটি মন্তব্য

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের জ্ঞান অর্জনের ক্ষমতা খুবই সীমিত। একজন মানুষের পক্ষে মহাবিশ্ব তো দূরের কথা এ পৃথিবীর নানা জ্ঞানের বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই কারো এমন ভাবা ঠিক নয় যে, আমি জানি না বলে অন্য কেউ জানে না, আমি দেখিনি বলে অন্য কেউ দেখেনি, আমি শুনিনি বলে অন্য কেউ শুনেনি। তবে একথা ঠিক যে, মহাজাগতিক এমন অনেক বিষয় রয়েছে, যা কেউ জানে না, কেউ দেখেনি, কেউ শুনেনি। পার্থিব বিষয়ে একজন যা সারা জীবনে জানতে পারে না, তা অন্য জন হয়তো শৈশবেই জানতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে স্থান, কাল ও পাত্রভেদে সে জানাটাও হতে পারে ভিন্নরকম। তাই অন্য অনেক বিষয়ের মতো জানা বিষয়টাও আপেক্ষিক। এ সামান্য ভূমিকার অবতারণা করলাম এ কারণে যে, মানুষের জীবনে জানার কোনো শেষ নেই, আবার কোনো বিষয়ে না জানাটাও দোষের বা গ্লানির নয়। দোষের হয় তখনই, যখন নিজের অজ্ঞতার কারণে অন্যের জানাটাকে অস্বীকার করবার কুশলী প্রয়াস দেখা যায়। এবার মূল প্রসঙ্গে আসি। কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম ‘প্রসঙ্গ : একজন কবিতা চোর’ শিরোনামে। সেই লেখাটি পড়ে একজনের মন্তব্যে কিছুটা তির্যক ভঙ্গি দেখলাম, যা আমার বক্তব্যকে ভ্রান্ত বা সংশয়যুক্ত প্রমাণিত করবার কুশলী প্রয়াস। আর একজন বিখ্যাত কুম্ভীলকদের নাম জানতে চেয়েছেন। সেই প্রেক্ষিতে এই লেখা।
আগের লেখাটিতে যে আমার কবিতা চুরি করে নিজের নামে প্রকাশ করেছিলো, তার নাম উল্লেখ করেছি। করতেই হতো বলে। আর যে চুরির বিষয়টি ধরিয়ে দিয়েছেন, তার নাম প্রকাশ করেছি কৃতজ্ঞতা বশে। তা ছাড়া সংযুক্ত স্ক্রিনশটে তাদের নাম ছিলোই। অন্য কারো নাম উল্লেখ করিনি, এরকম করতে আমার মন সায় দেয় না বলে। মন্তব্যকারী পাঠকদের সংশয় দূর করতে বিখ্যাত একজন কুম্ভীলকের নাম উল্লেখ করছি বাধ্য হয়ে।
আমেরিকান লেখক Alex Haley(১৯২১- ১৯৯২)-এর “Roots : The Saga of an American Family” উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৬ সালে। পরের বছর সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয় টেলিভিশনের জন্যে মিনি সিরিজ। লেখক হয়ে উঠেন বিখ্যাত। ১৯৭৮ সালে বইটির লেখকের বিরুদ্ধে plagiarism-এর অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন আরেক আমেরিকান লেখক Harold Courlander(১৯০৮-১৯৯৬)। তিনি অভিযোগ করেন তাঁর ১৯৬৭ সালে প্রকাশিত “The African” উপন্যাস থেকে ৮১ পৃষ্ঠার মতো চুরি করেছেন । আদালত অভিযোগের সত্যতা খুঁজে পায়। আদালতের রায়ের আগেই Harold Courlander-এর সাথে ছয় লক্ষ পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে আপোষরফা করেন Alex Haley। Google-এ Alex Haley বা plagiarism লিখে সার্চ করলেই এ ঘটনাটির সত্যতা খুঁজে পাওয়া যাবে।
শুধু Alex Haley নয়, এরকম কুম্ভীলকদের তালিকায় আছে আরও বিখ্যাতদের নাম। আছে নোবেল পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকের নামও। সে সব নাম আমি উল্লেখ করতে চাই না। কৌতূহলী হলে ইন্টারনেটে বিচরণ করলে পাওয়া যাবে। বাংলাদেশে এবং বাংলাসাহিত্যেও কুম্ভীলকদের বিচরণ দৃষ্টি অগ্রাহ্য নয়।

সবশেষে বলতে চাই, জনপ্রিয়তা বা খ্যাতি লাভের জন্যে নয়, লেখা হোক অন্তরের তাগিদে, অন্তরানুভূতির বিশুদ্ধ প্রকাশের জন্যে।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×