তার চেয়ে এই ভালো
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকারে ডুবে আছে সময় এখন
আমার অঙ্গনে তাই
আর ফোটে না রঙ্গন ।
নিবিড় বাহুতে
কবিতা আমাকে
আর বাঁধে না এখন।
কবিতা এখন
নষ্ট প্রেমিকের কোলে
আহ্লাদে এলিয়ে মাথা
আমাকে উপেক্ষা করে
সশব্দে ছিটোয় থুতু।
কবিতার থুতু গায়ে মেখে
আমিও কি নষ্ট হয়ে যাবো ?
সময়ের অন্ধকারে হারাবো নিজেকে ?
তার চেয়ে এই ভালো
সন্ন্যাস করেছি ব্রত
কোনোদিন ছোঁবো না গন্ধম
তপস্যায় খুঁজে নেবো পরশ পাথর ।
যদি পাই তবে প্রদীপ্ত পরশে মুছে দেবো
সময়ের সব অন্ধকার ।
আবার ফুটবে রঙ্গন অঙ্গনে আমার ।
শুদ্ধ প্রেমিকের দিকে
কবিতা বাড়াবে বাহু গভীর আবেগে ।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না )
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন