অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ - ৯
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯
সমুদ্রের পাশে বসে কেউ
শুনে মরুর সংগীত
ঝিনুকেরাও টের পায় তা।
সৈকতের বালিও সে গানে
হৃদয়ের কথা শুনে
জীবনের এমনি ফাঁদ পাতা।
তবুও রফিক খোঁজে ফেরো তুমি মোহনীয় নীরবতা।
২০
অবনত জীবনের দিকে
ধেয়ে চলে অপমান
কুঁকড়ে থাকে মন এককোণে।
জীবন মন্থন করে করে
বাজে হতাশার সুর
রুদ্ধস্বরে অন্তিমদিন গোনে।
এমন জীবন জেনো রফিক থাকার নেই কোনো মানে।
২১
প্রতিদিন মরে কেউ কেউ
জীবন তবু সুখের
মরে বেঁচে থাকা দোষ নয়।
মনের প্রাঙ্গণ জুড়ে ধুলো
জমা হোক যতো খুশি
জীবন যে বড়ো মোহময়।
চেয়ো না রফিক জীবনের মোহে এমন মৃত হৃদয়।
২২
অনেকেই ভাবে পাওয়া যেতো
যদি নতুন জীবন
জীবন হতো অন্যরকম।
জীবন মানেই বসবাস
শুধু যন্ত্রণার সাথে
যন্ত্রণাগুলো নানারকম।
যন্ত্রণার মাঝেই রফিক সুপ্ত থাকে জীবনের দম।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন