
স্মৃতির যন্ত্রণা
বিগত স্মৃতির শরীরের অবসন্ন ঘ্রাণ
জীবনের উষ্ণতাকে ঘিরে
অন্ধকারে নাচে
মাতাল আসর জমে মরু বালুকায়।
এলোমেলো কথা বলে
বণিক আত্মাকে দিই ফাঁকি।
বাজারের কোলাহলে বেদনাকে ঢাকি।
তবু স্মৃতির শরীর বিমর্ষ শয্যায় সঙ্গী হয়
লেপটে থাকে সারারাত।
আমার উষ্ণতা চেটেপুটে খায়।
অন্ধকারে শীতল হাওয়ায়
আমি কেঁপে উঠি বারবার
স্মৃতি তবু আমাকে জড়িয়ে আরামে ঘুমায়।
(গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি)
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




