একটি আনন্দ আয়োজন এবং ...
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটক দূরালাপনি যন্ত্রের মাধ্যমে অবগত করিল যে, পাত্রীপক্ষ সম্মতি জ্ঞাপন করিয়াছে। ঘটকের পরবর্তী বাক্য শ্রবণের অপেক্ষা না করিয়া মুষ্টিবদ্ধ দূরালাপনি যন্ত্রটি শয্যাপার্শ্বে নিক্ষেপ করিয়া পাত্রের পিতা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া বাটীস্থ সকলকে ডাকিয়া গৃহপ্রাঙ্গণে একত্রিত করিয়া প্রাকবিবাহ আনন্দ আয়োজনের নির্দেশ প্রদান করিল। পরদিন আত্মীয়-স্বজন সমভিব্যাহারে বাদ্যযন্ত্র সহযোগে আনন্দায়োজন গ্রামবাসী ঔৎসুক্যের সহিত অবলোকন করিল। গ্রামের অন্য যাহাদের পুত্রকন্যার বিবাহ স্থির হইয়াছিল অথচ আনন্দায়োজনের ব্যবস্থা করিতে সমর্থ হয় নাই কিংবা আগ্রহ প্রকাশ করে নাই তাহারা বিস্মিত হইল এবং কিঞ্চিত লজ্জিত হইল। দুই দিবস পরে ঘটক উপস্থিত হইয়া আনন্দায়োজনের বিষয়ে অবগত হইল এবং কিঞ্চিত সংকোচের সহিত জানাইল যে, পাত্রীপক্ষ কতক শর্ত আরোপ করিয়াছে। তন্মধ্যে প্রধান হইতেছে যে, পাত্রকে এই বৎসর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হইতে হইবে। উল্লেখ্য যে, পাত্র দুইবার অকৃতকার্য হইয়া তৃতীয়বারের মত পরীক্ষায় অংশ গ্রহণ করিতে যাইতেছে। ঘটকের বক্তব্য শ্রবণ করিয়া পাত্রের পিতার ললাটে কুঞ্চনরেখা দৃশ্যমান হইল। প্রতিবেশীগণের অধরপ্রান্তে কিঞ্চিত হাস্যরেখা পরিস্ফুটিত হইল।
বিঃ দ্রঃ – উক্ত ঘটনার অন্তর্নিহিত অর্থ উদঘাটন করিবার আবশ্যকতা নাই।
( আলোকচিত্র আন্তর্জাল হইতে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন