সব্যসাচী ব্লগার নাফিস ইফতেখারের জন্মদিন আজ
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে আমার পরিভ্রমনের বয়স প্রায় এক বছর। ব্লগ পড়াটা প্রায় নেশার পর্যায়ে চলে গেছে। শুরু থেকেই যাদের লেখা ভালো লাগতো এদের অনেকেই এখন নিয়মিত লিখেন না। বিভিন্ন কারণে ওনারা ব্লগে আর আগের মতো সময় দেন না।
কিন্তু এমন একজন এখনো আছেন যিনি এই ব্লগে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেটা অবশ্যই ওনার শক্তিশালী লেখনী দ্বারা। প্রায় সব বিষয়েই ওনার লেখনী চলমান। আজ কোনো ফান পোস্ট, তো কালই সিরিয়াস কোনো বিষয় নিয়ে। বিশেষ করে কম্পিউটারের বিভিন্ন প্রকার ট্রাবলশুটিং নিয়ে ওনার পোস্টগুলো সকলের অশেষ উপকার করে। আর আমার মতো ব-কলমদের তো কথাই নেই।
আমার কাছে ওনাকে এই ব্লগের প্রাণ মনে হয়। কিছুদিন আগেই এই ব্লগে তার সাময়িক অনুপস্থিতি আমার মতো অনেককেই বিচলিত করেছে। টেকি বিষয়ক যে কোন প্রকার সাহায্য করতে ওনি সর্বদাই অগ্রগামী।
ব্যক্তি নাফিসকে আমি খুব একটা জানি না। সম্ভবত তিনি নিজেকে এতটা জানতে দিতে চানও না। কিন্তু শুধু এই ব্লগ থেকেই তার প্রতি আমার কী রকম যেন এক মমতার সৃষ্টি হয়েছে যা প্রায় সবসময় অনুভব করি। এই লেখাটা সেই তীব্র অনুভূতির সামন্যতম প্রকাশ মাত্র। কিছুটা দায়বোধও আছে বৈ কি!
শুভ জন্মদিন নাফিস। সগৌরবে বেঁচে থাক হাজার বছর।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন