দিন শেষে সবাই বড় একা .....
সত্যিই বড় একা...
বিশাল আকাশ,সারাদিন কত পাখির ওড়াওড়ি,
মেঘেদের লুকোচুরি ...
দিন শেষে রাতের শুরুতে সেও বড় একা।
দুসারি বৃক্ষরাজি,মাঝখান দিয়ে সাপের মত একেবেঁকে যাওয়া রেললাইন, সারাদিন কত ব্যস্ততা,
দিন শেষে সেও একা, ভীষণ একা।
কলকল শব্দে বয়ে যাওয়া নদীটি,
যেখানে জীবনের আনাগোনা,
সন্ধ্যার নীলিমায় সেও বড় একা।
বাতাস,সারাদিন কত খবর ...
এপ্রান্ত হতে ঐ প্রান্তে নিয়ে যাচ্ছে....
দিন শেষে কুয়াশা ঘেরা রাতে,
সেও ভীষণ একা।
হলের সামনে দিগন্তছোঁয়া বিশাল মাঠ,
সারাদিন কত চতুষ্পদ জন্তুর পথচলা,
বিকেলে দূরন্ত কিশোরের দল হইহুল্লোড় করে,
তারপরও দিন শেষে সে বড় একা।
আর আমি ......
একটা দ্বিপদী, চারপাশে দেয়ালে ঘেরা,
ছোট্ট রুমটাতে বড় একা,
ভীষণ একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



