somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

সিমবিয়ান যুগের সমাপ্তি হতে চল্ল নকিয়ার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ‘৮০৮ পিওরভিউ’ মোবাইল দিয়ে :((:((

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর ‘৮০৮ পিওরভিউ’ স্মার্টফোন দিয়েই সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করেছে নকিয়া। নকিয়া, এটিঅ্যান্ডটি, এলজি, মটরোলা, স্যামসাং, সনি এরিকসন ও ভোডাফোনসহ বেশ কিছু মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৯৯৮ প্রতিষ্ঠিত হয়েছিল সিমবিয়ান লিমিটেড। পরে ১৯৯৮ সালে এটি সিমবিয়ান ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। এ প্রতিষ্ঠান থেকেই আসে বৃহত্তম অপারেটিং সিস্টেম প্লাটফর্মটি। তবে অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে ক্রমেই হারিয়ে যেতে বসে সিমবিয়ান। সিমবিয়ান-নির্ভর স্মার্টফোন প্লাটফর্ম থেকে পিছু হটে যায় মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শেষ নাগাদ নকিয়াও সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করেছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর নকিয়ার জনপ্রিয় স্মার্টফোনগুলো হচ্ছেÑ নকিয়া এন৮, নকিয়া ই৭, নকিয়া ই৬, নকিয়া সি৬-০১, নকিয়া সি৭। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ‘৮০৮ পিওরভিউ’ ছিল এ প্লাটফর্মের সর্বশেষ মুঠোফোন। এরপর সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর আর কোনো স্মার্টফোন বাজারে আনবে না নকিয়া। ২০১২ সালে উইন্ডোজ প্লাটফর্মে যাওয়ার পরও সিমবিয়ান-নির্ভর স্মার্টফোন তৈরি থেকে পুরোপুরি সরেনি প্রতিষ্ঠানটি। নকিয়া কর্তৃপ আরো জানিয়েছে, নকিয়া এখন স্মার্টফোন তৈরির প্লাটফর্ম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজকে বেছে নিয়েছে। তবে নকিয়া ৮০৮ পিওরভিউয়ের পর সিমবিয়ান প্লাটফর্মে আর কোনো স্মার্টফোন তৈরি করবে না নকিয়া। বিশ্বজুড়ে বর্তমানে কমে গেছে নকিয়ার তৈরি মুঠোফোন বিক্রি। গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর এই তিন মাসে সিমবিয়ান-নির্ভর মাত্র ২২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। নকিয়া কর্তৃপ জানিয়েছে, সিমবিয়ান-নির্ভর ৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত পিওরভিউ প্রযুক্তিটি উইন্ডোজ-নির্ভর লুমিয়া সিরিজে যুক্ত করা হবে।


৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×