somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

জরুরি সেবায় বিনামূল্যে টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করতে শিগগিরই চালু হতে যাচ্ছে টোল ফ্রি নম্বর :D:D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাসপাতাল, দমকল ও পুলিশসহ মোট সাত ধরনের জরুরি সেবার ক্ষেত্রে চালু হচ্ছে এই বিশেষ নাগরিক সুবিধা। এক্ষেত্রে টোল ফ্রি নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন যে কেউ। এ জন্য পরিশোধ করতে হবে না কোনো টেলিফোন চার্জ।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন কনজিউমার প্রোটেকশন গাইডলাইনের খসড়ায় এই সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহক অভিযোগ নিষ্পত্তি ও অযাচিত বাণিজ্যিক টেলিযোগাযোগ বন্ধের নির্দেশনার বিধান রেখে গ্রাহক স্বার্থ রক্ষায় এই খসড়া প্রস্তুত করে বিটিআরসি।

এ খসড়া সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত আহ্বান করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিটিআরসির ওয়েবসাইটে দেয়া ই-মেইলের মাধ্যমে আগ্রহীরা মতামত দিতে পারবেন।

টেলিযোগাযোগ খাতের গ্রাহক স্বার্থ সুরক্ষায় সম্প্রতি প্রকাশিত খসড়া নীতিমালায় বলা হয়েছে, ন্যাশনাল নাম্বারিং প্ল্যান অনুযায়ী মোট সাত ধরনের জরুরি সেবার টোল ফ্রি নম্বর চালু করতে হবে অপারেটরদের। পুলিশ, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, দমকল, উপকূলীয় নিরাপত্তা বাহিনী (কোস্ট গার্ড), সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড) ও অভিবাসন সম্পর্কিত (ইমিগ্রেশন) জরুরি টোল ফ্রি নম্বর চালু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা জানান, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের জরুরি নম্বর চালু রয়েছে। গ্রাহক জরুরি প্রয়োজনে এসব নম্বরে ডায়াল করে তথ্য ও সহায়তা নিতে পারেন।

টোল ফ্রি এসব নম্বর চালু করতে অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রটি জানায়, টোল ফ্রি সেবা চালু করতে বিশেষায়িত গ্রাহকসেবা কেন্দ্র থাকতে হবে অপারেটরদের। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সেবা দেবে তারা। এক্ষেত্রে অপারেটরদের সহায়তা করবে কমিশন। জরুরি টোল ফ্রি নম্বরের এ সেবা চালু রাখতে হবে সার্বক্ষণিক।

প্রসঙ্গত, দেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সেবার নম্বর বিন্যাসের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয় ২০০৫ সালে। এতে কোন কোন সেবার জন্য কী প্রক্রিয়ায় নম্বর বণ্টন করা হবে তার একটি রূপরেখা দেয়া হয়েছে। এ অনুযায়ী বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানকে নম্বর বরাদ্দ দেয়া হচ্ছে।

ন্যাশনাল নাম্বারিং প্ল্যান অনুযায়ী, পুলিশের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১০৮ নম্বরটি। এতে ডায়াল করে পুলিশ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাবেন গ্রাহকরা। এছাড়া দমকলের জন্য ১০১ এবং অ্যাম্বুলেন্সের জন্য ১০২ নির্দিষ্ট করা হয়েছে। হাসপাতাল-সংশ্লিষ্ট জরুরি নম্বরের প্রথম অংশ হলো ১০৫ ও ১০৬। চার থেকে ছয় ডিজিটের হবে এসব নম্বর। তবে বিশেষায়িত হাসপাতালের জন্য পাঁচ ডিজিট নির্দিষ্ট করা হয়েছে।

Bangladeshi Mobile Operator News
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×