somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

এ বছরে স্মার্টফোনের বাজার আরও বাড়বে, কমবে দাম

০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমধ্যেই বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সমর্থ হয়েছে স্মার্টফোন। এর মধ্যে ফিচার ফোনের তুলনায় বিক্রিতে স্মার্টফোন এগিয়ে গেছে অনেক দেশেই। ভবিষ্যতেও এই একই প্রবণতা অব্যাহত থাকবে। আর চলতি বছরেও বাড়বে স্মার্টফোনের বাজার। একইসাথে স্মার্টফোনের দাম আরও কমে আসবে। এমনটিই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় বিশ্বব্যাপী এ বছরে স্মার্টফোনের বিক্রি বাড়বে প্রায় ২৩ শতাংশ। এর ফলে এ বছরে বিশ্বব্যাপী প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি স্মার্টফোন বিক্রি হবে। শুধু এ বছরেই নয়, ২০১৮ সাল পর্যন্তই স্মার্টফোনের বিক্রির বৃদ্ধি অব্যাহত থাকবে। চলতি বছরে স্মার্টফোনের বিক্রির এই বৃদ্ধিতে স্বল্পমূল্যের স্মার্টফোনগুলোই মূল ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইডিসি। একইসাথে একইসময়ে অ্যাপলের আইফোন এবং ব্ল্যাকবেরির বাজার আরও খানিকটা কমবে এবং মাইক্রোসফটের উইন্ডোজ ফোন খানিকটা বাজারে চাঙ্গা হয়ে উঠবে বলেও অনুমান করেছে তারা। আইডিসি'র বিশ্লেষক র্যামন লামাস বলেন, 'ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়ার মতো ক্রমবর্ধমান বাজারে স্মার্টফোনের বিক্রি বেড়েই চলেছে। এখন যে পরিমাণ স্মার্টফোন এসব বাজারে বিক্রি হচ্ছে, ২০১৮ সালে তার পরিমাণ হবে দ্বিগুণ। মজার বিষয় হচ্ছে, ২০১৮ সাল নাগাদ যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হবে, তার এক-তৃতীয়াংশই হবে চীনের বাজারে।' আইডিসি জানিয়েছে, ২০১৩ সালে স্মার্টফোনের গড় দাম ৩৩৫ ডলার থেকে নেমে আসে ৩১৪ ডলারে। এই দাম আরও কমতে কমতে ২০১৮ সাল নাগাদ হবে ২৬৭ ডলার। চলতি বছরেও ৮০ শতাংশ বাজার অ্যান্ড্রয়েডের দখলেই থাকবে বলে জানিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি।
তথঃ এই খানে
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×