somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় আমাদের উপমহাদেশে !

০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(৬০০ খ্রিস্টপূর্ব)
এখনও টিকে আছে এমন একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় ভারতের নালান্দা বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল যিশুখ্রিস্টের জন্মেরও পূর্বে। এখানে ভারতীয় সংস্কৃতির অনেক পুরনো ঐতিহ্য রয়েছে, শিক্ষার ভিত্তিও অনেক পুরনো। একসময় ব্যাবিলন, গ্রিস, সিরিয়া এবং চীন থেকে ছাত্ররা এসে পড়ালেখা করত এখানে। অর্থনীতি, ব্যবসা, ভাষা, দর্শন, ব্যাকরণ, মেডিসিন, সার্জারি, সমরবিদ্যাসহ আরও অনেক বিষয়ে পড়ানো হত নালান্দা বিশ্ববিদ্যালয়ে। সে সময়কার রাজা সকরাদিত্য প্রতিষ্ঠা করেন এ বিশ্ববিদ্যালয়। বলা হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ে সে সময় একসাথে ১০ হাজার ৫শ ছাত্র পড়ালেখার সুযোগ পেত। সাফল্যের হার ছিল প্রতি ১০ জনে ৩ জন। মাত্র ৬ বছর বয়সে এখানে ভর্তির সুযোগ পেত ছাত্ররা। ২৯ মে ২০১৩ তারিখে বিবিসি সংবাদে প্রকাশিত তথ্যমতে, অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলোগনা প্রতিষ্ঠিত হওয়ারও অনেক আগে প্রতিষ্ঠিত পৃথিবীর একটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের নালান্দা বিশ্ববিদ্যালয়। ১১৯৩ সালে ধংস হওয়ার আগে শত শত বছর ধরে উত্তর ভারতের বিহার রাজ্যের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে মাথা উঁচু করে টিকে ছিল । নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, বৌদ্ধ শাসন আমলে নির্মিত এ প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য পণ্ডিত ব্যক্তি তৈরি হয়েছিলেন।
আল কারাওইন বিশ্ববিদ্যালয়
(৮৫৯ খ্রিস্টাব্দ)
পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব-আলকারাওইন, মরক্কো। প্রতিষ্ঠিত হয় ৮৫৯ সালে। বিশ্ববিদ্যালয়টি এখনও চালু আছে। ফাতিমা আল-ফিহরি নামের একজন মহিলা ছিলেন এর প্রতিষ্ঠাতা । এর সাথে ছিল একটি মসজিদ। বিশ্ববিদ্যালয়টির সম্প্রসারণ হয়েছে খুব ধীর গতিতে।
শুরুতে এখানে শিক্ষা দেয়া হত শুধু ন্যাচারাল সাইন্সের উপর। ১৯৫৭ সালের আগ পর্যন্ত আর কোনো শাখা খোলা হয়নি। পরবর্তী গর্যায়ে খুব দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং বর্তমানে এটি আফ্রিকার বৃহৎ বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে।
আল-আজহার বিশ্ববিদ্যালয়
(৯৭০-৯৭২ খ্রিস্টাব্দ)
ইসলামি দুনিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। এটি এখনও স্বমহিমায় টিকে আছে। আরবি সাহিত্য, সুন্নি ইসলামি শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র আল আজহার বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে কুরআনিক বিজ্ঞান এবং প্রচলিত শিক্ষাসহ মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর শিক্ষা নিয়ে গবেষণা হয়ে থাকে।
এখানে আধুনিক বিজ্ঞানও শিক্ষা দেয়া হয়। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এক অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। ইসলামি দুনিয়ার অসংখ্য বই রয়েছে এই লাইব্রেরিতে এবং সাত মিলিয়ন বইয়ের পৃষ্ঠা সংরক্ষিত রয়েছে অন লাইনে। এত বিশাল সংরক্ষণ আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের ফাতিমিদ সাম্রাজ্যের সময়।
ইনফো ঃ রেজাউল হক রেজা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×