somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কূটনৈতিক জোনে আর পার্টি অফিস নয়

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কূটনৈতিক জোন হিসেবে বিবেচিত গুলশান-বনানী-বারিধারা থেকে রাজনৈতিক দলের কার্যালয় (পার্টি অফিস) সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত কূটনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র বলছে, বিভিন্ন দেশের দূতাবাস বা হাইকমিশন ও কূটনীতিকদের আবাসস্থলকে কূটনৈতিক জোন হিসেবে ধরা হয়। এসব এলাকায় যাতে কোনো রাজনৈতিক দলের অফিস না থাকে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর ফলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় ছাড়াও প্রধান রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা সংগঠনের অফিস সরিয়ে দেওয়ার বাস্তবতা তৈরি হলো।

সূত্র বলছে, কূটনৈতিক জোন থেকে রাজনৈতিক কার্যালয় সরিয়ে নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক চাপ অনেক আগে থেকেই ছিলো। কিন্তু কেবল পরিস্থিতি কোনো কারণে উত্তপ্ত হলেই বিষয়টি আলোচনায় উঠে আসতো। আর তখনই বিভিন্ন মহল থেকে দাবি উঠতো ওই এলাকা থেকে রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নেওয়ার-দেওয়ার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবার পর সবাই বেমালুম ভুলে যেতো বিষয়টি। আর তাই ধামাচাপা পড়ে যেতো ইস্যুটি।

কিন্তু এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা দুই সপ্তাহ ধরে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার পর বিষয়টা নিয়ে সরকারেরর টনক নড়েছে। ফের আলোচনায় আবারও উঠে এসেছে কার্যালয় সরিয়ে নেওয়ার ইস্যুটি।

এরই মধ্যে প্রভাবশালী বেশ ক’টি দেশের দূতাবাস বা হাই কমিশন থেকে সরকারকে তাগিদ দেওয়া হয়েছে, কূটনৈতিক জোন থেকে রাজনৈতিক দলের কার্যালয় যেন সরিয়ে নেওয়া হয়। আর সরকারও বিষয়টি গুরুত্বের সাথেই (সিরিয়াসলি) নিয়েছে।

বিশেষ করে কূটনৈতিক জোনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হয়ে উঠেছে সর্বমহলের মাথাব্যথার কারণ।

সর্বশেষ রোববার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের একমাত্র এমপি আবুল কালাম আজাদও গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে দেওয়ার দাবি ‍জানান।

কেননা গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড় নিত্যকার ঘটনা। যেহেতু তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যানই না, তাই নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে অগত্যা গুলশানেই ছুটে যান।

এর ফলে তার কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড় যেমন জমে যায়, তেমনি মিছিল-স্লোগানের শব্দও শোনা যায়।

এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকে তার কার্যালয়ে লাগাতার অবস্থান নিয়ে অবরোধের মতো বড় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে এখন সামনে এসেছে কূটনৈতিক জোন থেকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়সহ আর কোনো দলের কার্যালয় থাকলে সব সরিয়ে দেওয়ার দাবি।

এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ নিয়ে প্রয়োজনীয় তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
সুত্র ঃ Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×