জাপানের শীর্ষ ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি ফিচারফোন তৈরি বন্ধ করেছে আগেই। এবার স্মার্টফোনকেও বিদায় জানাতে যাচ্ছে। সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাসই দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজুও হিরাই। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ডটির সার্বিক ব্যবসার উন্নয়নেই এ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান তিনি। মোবাইল ডিভাইসের বাজার প্রসারের সঙ্গে তালমিলিয়ে বাড়ছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্রের অ্যাপল, অন্যদিকে হুয়াউই ও জেডটিইর মতো চীনা মোবাইল ডিভাইস নির্মাতারা এ প্রতিযোগিতাকে অনেক প্রতিষ্ঠিত কোম্পানিরই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। এমনকি সেলফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংও মুনাফার ধারা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতেই সনির মতো পথিকৃৎ প্রতিষ্ঠান সার্বিক ব্যবসার উন্নয়নে মোবাইল ডিভাইস ইউনিট বিক্রি করে দিতে পারে। ২০১২ সালে সেলফোন বিভাগের উন্নয়নে নতুন করে মনোনিবেশ করে প্রতিষ্ঠানটি। এক্সপেরিয়ার মতো উচ্চ দামের ডিভাইসের কারণে সনির মোবাইল ইউনিটের ব্যবসাও খুব খারাপ যাচ্ছে না। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের আয়ের লক্ষ্য ঠিকঠাক অর্জনে ব্যর্থ হচ্ছে বলে জানান সনিপ্রধান। তিনি বলেন, ইলেকট্রনিকস ব্যবসা দিন দিন আরও ভালো অবস্থানে যাবে। কিন্তু এর মধ্যে টেলিভিশন বা মোবাইলের মতো কিছু খাত রয়েছে, যেগুলো সম্পর্কে খুব সচেতনভাবে পরিকল্পনা করতে হবে। তিনি আরও মন্তব্য করেন, কোনো ব্যবসাই চিরস্থায়ী নয়। এ কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া খুবই প্রয়োজনীয় একটি বিষয়। সঠিক সময়ে সঠিক ব্যবসায় অন্তর্ভুক্তি ও লোকসানে থাকা ব্যবসা থেকে বেরিয়ে আসাই উত্তম। চলতি বছরের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ৪ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাপানি প্রতিষ্ঠানটি। এর আগে জুলাইয়ে প্রতিষ্ঠানটি এ সময়ের মধ্যে ৪ কোটি ৩০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তারও আগে গত এপ্রিলে চলতি অর্থবছরে পাঁচ কোটি স্মার্টফোন বিক্রি করবে বলে জানায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি বাধ্য হয়েই লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। এ থেকে ¯পষ্টতই বোঝা যাচ্ছে, স্মার্টফোনের বাজারে খুব বেশি ভালো অবস্থানে নেই সনি। - সুত্র ঃ যুগান্তর
বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়
বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।