somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বকের বয়স বাড়ানো ৯ খাবার।ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এসব খাবার পরিহার করুন।একটি সচেতনতা মুলক পোস্ট

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই বলেন থাকেন, অল্প বয়সে চেহারায় কেমন যেন বুড়োটে ভাব চলে এসেছে। ত্বকে বলিরেখা, দাগ দেখা দিলে ও চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট হলে তারা এ সব বলেন। এর কারণও আমাদের অজানা নয়।

বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবনযাপনই এর কারণ। অনেকে ভাবেন, মেকআপ বা সার্জারির আশ্রয় নিলে ভাল ফল পাওয়া যাবে। কিন্তু এ ধরনের অভিজ্ঞতা ও ব্যয়ভার বিরক্তির কারণ হতে বেশী সময় নেয় না। এ ছাড়া প্রযুক্তি আপনাকে নতুন নতুন প্রযুক্তির আশ্রয় নিতেই শেখায়।চেহারার বুড়োটে ভাব এড়ানোর সহজ উপায় হল খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। সুন্দর চেহারা চান, আবার খাদ্যাভ্যাসে রাশ টেনে চলবেন না- এমনটা হওয়ার নয়। বরং সুন্দর স্বাস্থ্য ও চেহারার মূলে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস।

লাল মাংস : বিশেষজ্ঞরা বলেন, লাল মাংসে প্রচুর পরিমাণ কার্নটাইন থাকে, যা রক্তনালীকে শক্ত করে ফেলে। যার কারণে অকালে ত্বকে বুড়োটে ভাব আসে। এ ছাড়া লাল মাংস হৃদরোগ, ডায়াবেটিক ও স্থূলতার জন্য দায়ী। লাল মাংসের মধ্যে গরু, ছাগল, ভেড়ার মাংস উল্লেখযোগ্য।

লবণ : বেশী লবণ শরীরের জন্য ক্ষতিকর। এর জন্য কোষ ফুলে যায়। ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর কারণে ত্বকের বাইরের দিকে ফোলাভাব চলে আসে। খাবারের প্রয়োজনাতিরিক্ত লবণ একদম ব্যবহার করবেন না। কাঁচা লবণ তো একেবারেই না।

চিনি : এটি শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। এর কারণে দ্রুত বলিরেখা দেখা যায়। কোলাজেন ও ইলাস্টিন ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে ত্বকে বুড়োটে আগেভাগে চলে আসে। সরাসরি চিনি গ্রহণের চেয়ে বেশী বেশী ফলমূল খান।

ভাজাপোড়া খাবার : ভাজাপোড়া নিয়ে নতুন কিছু বলার দরকার নেই। এতে থাকে অনেক অস্বাস্থ্যকর উপাদান। বিশেষ করে বেশী চর্বি বা তেলের ব্যবহার আপনার ত্বকের জন্য ক্ষতিকর।

অধিক মাত্রার গ্লাইসেমিকযুক্ত খাবার : অধিক মাত্রায় গ্লাইসেমিকযুক্ত খাবার আপনার শরীরের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে। এর কারণে ত্বকের বয়স দ্রুত বেড়ে যায়।

এ্যালকোহল : এ্যালকোহল আপনার শরীরে পানিশূন্যতা তৈরী করে। এর কারণে বিপাকক্রিয়ার সময় শরীর কম পরিমাণ পানি পায়, যা চামড়ার ওপর প্রভাব ফেলে। এ ছাড়া এ্যালকোহল মুখের ধমনীর আকার বাড়িয়ে দেয়।

ক্যাফেইন : ক্যাফেইনও আপনার শরীরে পানিশূন্যতা তৈরী করে, যার প্রভাব চামড়া পর্যন্ত পৌঁছে যায়।

প্যাকেটজাত খাবার : বাজারের বিভিন্ন ধরনের চমকপ্রদ ও মুখরোচক খাবার পাওয়া যায়। শুধু স্বাদ-গন্ধই নয়; অনেক দিন তাজা রাখার জন্য এ সব খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো হয়। ফলে প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ন থাকে না। বিশেষ করে এ সব খাবারে বেশী চিনি ও সোডিয়ামজাতীয় উপাদান ব্যবহার করা হয়। এর প্রভাব নেতিবাচকভাবে আমাদের ত্বকে পড়ে।

কৃত্রিম মিষ্টান্ন ও রং : খাবার তৈরীতে বিভিন্ন ধরনের মিষ্টিকর উপাদান ও রং ব্যবহার করা হয়, যা খাবারের স্বাদ ও রংয়ে প্রভাব ফেলে। এগুলো বিভিন্ন ধরনের এ্যালার্জিক সমস্যার কারণ। এ সব কৃত্রিম উপাদানের ক্ষতিকর প্রভাব আমাদের কোষ থেকে শুরু হয়। পরে শরীরের বাইরের অংশে দৃশ্যমান হয়ে ওঠে।
সংগ্রহ
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×