somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের অতিমানবেরা- দশ বছর, কপিরাইট ও অন্যকিছুর শুরু

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ বছর আগে লিখতে শুরু করেছিলাম একটা গল্প। নাম ছিলো ব্লাডশট ডেডস্পট। গতানুগতিক স্পাই থ্রিলার লিখতে গিয়ে মাথায় ভুত চাপলো, এই দেশে একটা সুপারহিরো ইউনিভার্স বিল্ড করবো। ইউনিভার্স মানে একটা আস্ত বিশাল কাল্পনিক জগত। এই জগতে থাকবে বিভিন্ন ধরনের সুপারহিরো। সুপারহিউম্যনা, ভিজিল্যান্টি, মেটাহিউম্যান। মাথায় এলো তাই এজেন্ট রিশাদ চরিত্রের ঐ গল্পে আনলাম এমন একটি চরিত্র যা বাংলাদেশে ইতিহাসে আগে কখনো আসেনি। দেশীয় প্রেক্ষাপটে লেখা ওই চরিত্রের নাম হল মাটি মানব। এরপর পরই আসতে শুরু করলো আসতে শুরু করলো রশ্মিমানব, যন্ত্রমানব, জুজুমানব, পাহাড়মানব, ছায়ামানব ও অঙ্গারমানব। একটা কথা খেয়াল করেছেন কিনা জানিনা চরিত্রগুলো দেশীয় প্রেক্ষাপটে তৈরি করা। অবশ্য যেমনটা নামকরণের ক্ষেত্রে যেমনটা মনে হয়েছিলো ঠিক তেমনটা অবশ্য হয়নি। কারো কারো নাম কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি নাম দিয়ে রাখার একটা প্রয়াস ছিলো আমার মধ্যে। কারণ, ভালো কোন নাম খুঁজে পাচ্ছিলাম না যেমন গ্রাভিটি মাস্টার, কপি মাস্টার বা এরকম।

আস্তে আস্তে দল আসতে শুরু করলো। দলগুলোকে সুপারহিরো টিম ধরা যায় যেমন দুর্ধর্ষ সংঘ, রেড ব্যাটেলিয়ন কিংবা তরুণ সংঘ। তারপরে হয়তোবা আরও অনেক ধরনের নাম থাকতে পারে যেমন দ্রুতি সংঘ অথবা নভোসংঘ এর পাশাপাশি আরো হয়তো অনেক ধরনের নাম চলে আসতে পারে। দলগুলোকে ভিলেন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে শক্তিশালী করে দিলাম এক একটি দলের শক্তি এক এক রকম।

নিজস্ব চিন্তা চেতনা ধ্যান ধারণাটাকে একটু বড় করার চেষ্টায় থাকলাম। মোট ৭০টি চরিত্র লিখেছি। সাথে সম্ভাবনাও প্রস্ফুটিত করলাম ইউনিভার্স তৈরি করার মাধ্যমে। যেমন প্রথম পৃথিবীতে যে ৭০ টি চরিত্র আছে ঠিক ততটাই চরিত্র আছে দ্বিতীয় পৃথিবীতে এবং তৃতীয় পৃথিবীতে এবং পঞ্চম পৃথিবীতে এবং এরম করে ১০০ টি পৃথিবী পর্যন্ত আবার এই ১০০টা পৃথিবীর যে চরিত্র সেগুলোই আবার নেগেটিভ হয়ে আসে -১০০টি পৃথিবীতে। এই মোট ২০০টি পৃথিবী মিলে একটা ইউনিভার্স। ভালো এবং খারাপ মিলে। এরপরে আসছে অসংখ্য ইউনিভার্স মিলে বা ২০০ টি ইউনিভার্স সহ একটি মাল্টিভার্স। আবার মাইনাস ৬১ মাল্টি ভার্স মিলে কিন্তু একটি ডার্ক মাল্টিভার্স।

এসব লিখতে লিখতে কখন যে দশটি বছর পেরিয়ে গেছে আমি জানতে পারলাম না এবং অবশেষে এলো সে কাঙ্ক্ষিত সময় ২০২১ সালে বের হয় দ্য মিয়ানমার পোস্ট। কিন্তু ওটা প্রথম পূর্ণাঙ্গ বই না হওয়াতে এই বছর ২০২৩ সালে আসছে বিশাল আকারের বাংলাদেশের অতিমানবেরা নামে একটি বিশাল বই। প্রকাশক নিয়ে নিয়েছে ১০ বছরের কপিরাইট। মানে আমি অন্য কোন প্রকাশনী থেকে বাংলাদেশের অতিমানবেরা বের করতে পারবো না।

মাঝখানে বেরিয়ে গেছে অসংখ্য ই-বুক এবং এগুলো বাংলাদেশের ই-বুক প্লাটফর্ম গুলিতে কিনতে পাওয়া যাচ্ছে। তাছাড়া আমি আরো বের করছি অন্যান্য সিরিজ যেমন কোডনেম সিরিজ এর প্রথম বই অপারেশন ব্ল্যাক পয়েন্ট বের হওয়ার অপেক্ষায়। এছাড়াও প্রচুর হরর গল্প এবং হাফিজ হুজুর এবং নরেন্দ্র নামে দুটি সিরিজ বের করেছি আমার হরর ইউনিভার্সে। সুতরাং আশা করছি ভবিষ্যতে আরো অনেক কিছু বের হবে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×