সাবাস! আওয়ামী লীগ ! সাবাস! তোমাদের চাল বড়ই সূক্ষ্ম। কূট রাজনীতিতে যে কেউ আওয়ামী লীগরে পিছে ফেলতে পারবে না, বর্তমান ঘটনা প্রবাহই তার প্রমাণ। দেখেন কিভাবে তারা তাদের বিরুদ্ধে যেই জনরোষ, গণ আন্দোলন দানা বেঁধে উঠছিলো, তা ঠেকিয়ে দিলো; কিভাবে তারা মানুষের চিন্তা চেতনাকে অন্য দিকে ধাবিত করলো? তারা নিজেরাই ইচ্ছা করে এখন ঘৃণিত রাজাকার কাদের মোল্লারে ফাঁসি দেয় নাই। এরপর বামপন্থীদের দিয়ে ষড়যন্ত্রমূলক আন্দোলন শুরু করিয়ে এখন তারা নিজেরাই সেই আন্দোলনের নিয়ন্ত্রক। বাহ! বাহ! বেশ মজারতো। নিজেদের বিরুদ্ধে নিজেদের আন্দোলন। এখন রাজনীতির মাঠ পুরাই তাদের দখলে। বি এন পির এখন আঙ্গুল চোষা ছাড়া কিছু করার নেই। বি এন পি এখন কিছু করলেই তাদেরকে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি বলে চিৎকার শুরু করে দিবে আওয়ামী ঘরানার বামপন্থী বুদ্ধিজীবী আর পত্রিকাগুলো। তীব্র ধিক্কার জানাই এই ভাবে রাজাকারদের ফাঁসির মত জনগণের প্রাণের দাবীকে নিজেদের রাজনৈতিক হীণ স্বার্থ উদ্ধারের জন্য বাধাগ্রস্থ করার জন্য। তাই সবার প্রতি আহবান শাহবাগের এই আন্দোলনের মঞ্চ থেকে এদেরকে আগে ঝেটিয়ে বিদায় করুন। নইলে শুধু শুধু আন্দোলনের নাম করে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে সাধারণ মানুষকে অযথা কষ্ট দেয়া ছাড়া আর কিছু হবেনা। কারণ আওয়ামী লীগ এই আন্দোলনকে সক্রিয় রাখবে নিজেদের স্বার্থেই, যাতে করে তত্ত্বাবধায়কের জন্য বা তাদের এতদিনের অপকর্মের কারণে , বি এন পি আর মাঠে আন্দোলনে নামার সুযোগ না পায়। তবে শেষমেশ, এইরকম চালাক আর ধুরন্ধর প্রতিপক্ষকে আমি আমার সেলুট জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


