২০১৮ নির্বাচনে যে বিষয়টি নতুন
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে শেষ হল ২০১৮ সালের জাতীয় নির্বাচন। যারা ভোট দিয়েছেন, তারা ব্যপক উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোট দিয়েছেন। দলের প্রতি যার যত ভালবাসা সে তত বেশি ভোট দিয়েছেন। আবার ভোটারদের মধ্যে যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না, তাদেরও ভোট দিয়ে দেয়ার জন্য সব কেন্দ্রে সরকারী ভাবে লোক নিয়োগ করা হয়েছে। এতে অনেক মানুষের কেন্দ্রে যাওয়ার কষ্ট লাঘব হয়েছে। এ নির্বাচন নিয়ে সমালোচকরা অনেক কিছুই বলবে। কিন্তু এ নির্বাচনে আওয়ামীলিগ সরকার একটি নতুন বিষয় চালু করেছে। সেটা হচ্ছে রাত্রিকালীন ভোট দান। দিনে অনেকেই সময় পান না বিবিধ কারনে। তাই এবারের রাত্রিকালীন ভোটে জনগনের ব্যপক উৎসাহ ও অংশগ্রহন লক্ষ্য করা গেছে। বেশির ভাগ কেন্দ্রেই দুপুর ১টার মধ্যে ব্যলট শেষ হয়ে গেলেও অনেক কেন্দ্রে সকাল ৯ টার মধ্যে ব্যলট শেষ হয়ে গেছে। এবারের নির্বাচনে যে বিপুল সারা পাওয়া গেছে তাতে মনে হচ্ছে সকল প্রবাসী, দূরবাসী ও কবর বাসীও এ নির্বাচনে রাত্রিকালীন ভোটে অংশ নিয়েছেন। বহু কেন্দ্রে ১০০% ভোট পরলেও বেশির ভাগ কেন্দ্রে ভোট পরার হার ৯০% এর উপরে।
এমন অংশ গ্রহন মূলক বিশেষ গুনাবলিতে সমৃদ্ধ নির্বাচন অনুষ্টানের জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে সাধুবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন