
পিনাকী ভট্টাচার্য, ভদ্রলোক কে, তার মোটিভ, এজেন্ডা বা মতাদর্শ কি সে সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নাই। তবে ফেসবুকে তার দুই একটি লেখা পড়ে মনে হয়েছে সে তথাকথিত প্রগতিশীল ও আওয়ামীলীগ অপছন্দ করেন। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন রকমারী সহ বিভিন্ন বই বিক্রির প্লাটফর্ম থেকে নাকি কোন মহলের চাপে তার বই অপসারন করা হচ্ছে। এটা নাকি তথাকথিত ক্ষমতাবান প্রগতিশীলরাই করছেন।
যদি তাই হয়, তো এমনটা হওয়া উচিত ছিল না। তার লেখার জবাব লেখা দিয়েই দেয়া উছিত ছিল অথবা যদি খারাপ কিছু তার লেখায় থেকে থাকে তো উপযুক্ত ব্যখ্যা দিয়ে বই ব্যান করে দেয়া যেত।
কলমের বিরুদ্ধে পেশি/প্রশাসনিক ক্ষমতা প্রদর্শন বেমানান।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



