somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অর্জন ও সরকারের ভূমিকা

১২ ই মে, ২০২২ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান সময়ে দেশে ফ্রিল্যান্সিং নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। অনেকে এই অর্জনকে সরকারের অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন। যদিও তা পুরোপুরি সঠিক নয়। তবে সরকার যে এই বিষয়টি নিয়ে ভাবছে এটা ভাল খবর।
কিন্তু আমাদের দেশের এই অর্জনে সরকারের সহযোগিতা বা ভূমিকা কতটুকু? বর্তমান বৈশ্বক প্রেক্ষাপটে আদৌ কি এটা কোন অর্জন?

বর্তমান ট্রিলিয়ন ডলারের অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটে বাংলাদেশের আয় মাত্র ১ বিলিয়ন। যা মাত্র ০.১%। কিন্তু বৈশ্বিক ফ্রিল্যান্সারদের বড় একটা অংশ বাংলাদেশী। যার অর্থ হচ্ছে আমাদের বেশিরভাগ ফ্রিল্যান্সারই অত্যন্ত সাধারন ও সস্তা মানের কাজ করেন। অর্থাৎ খুব অল্প সঙ্খক ছাড়া বেশিরভাগ লোকের ই তেমন কোন স্কিল নেই। সরকারী পর্যায়েও স্কিল ডেভেলপমেন্টের তেমন ভাল কোন উদ্যোগ চোখে পড়ে না। বিভিন্ন প্রাইভেট ট্রেনিং সেন্টার গুলো যে কাজ করছে তাও খুবই ব্যাসিক পর্যায়ের।

২০১২-২০১৩ সালে আমি নিজেও ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত ছিলাম এবং খুব ব্যসিক পর্যায়ের কিছু কাজ করতাম যাতে ছাত্রাবস্থায় নিজের খরচ মোটামুটি চলে যেত। আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারনা পাই আমার এক বন্ধুর কাছে। সেও তার বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাইয়ের কাছে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় তার ধারনা পায়। আমার কাছ থেকেও আমার কয়েক বন্ধু ও ছোট ভাই ফ্রিল্যান্সিং এর প্রাথমিক ধারনা পায়। বাংলাদেশে ফ্রিল্যান্সিং এভাবেই ব্যাক্তি উদ্যোগে এসেছে এবং বড় হয়েছে। তার পর সরকারের নজর পড়েছে।

আমাদের এই গ্রুপের বেশিরভাগ ই এখন আর ফ্রিল্যান্সিং সাথে যুক্ত না থাকলেও দুজন এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে নিয়েছে। তারা এখন মোটামুটি- ২০০০-৪০০০ ডলার মাসে আয় করে। আমাদের বা আমার পরিচিত কেউই সরাসরি সরকারি কোন সহযোগিতা পায় নি। বরং ব্যক্তি উদ্যোগে স্কিল অর্জন করেছে। অবশ্য সরকার কাউকে ধরে তার ভেতর স্কিল দিয়েও দেবে না। সরকার পারে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে।

আমাদের সরকার কি কি করেছে?
সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজটি সরকার করেছে তা হচ্ছে কম্পিউটার সামগ্রির সহজলভ্যতা।
ইন্টারনেটের দাম কমানো।
গ্রাম গঞ্জে পর্যন্ত ৩জি নিয়ে যাওয়া।
ফ্রিল্যান্সিং এর আয়ের উপর ইন্সেন্টিভ একটি ভাল উদ্যোগ। তবে এখনো এর মধ্যে অনেক কনফিউশান আছে। সবাই এই সুবিধা পাচ্ছে না।
কমদামে দোয়েল ল্যাপটপ একটা ভাল উদ্যোগ ছিল তবে ভাল পরিকল্পনার অভাবে তা নষ্ট হয়।

যে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারত কিন্তু করে নিঃ
ইন্টারনেট স্পিড, বাংলাদেশে ইন্টারনেটের স্পিড পৃথীবিতে কমের মধ্যে অন্যতম।
ইন্টারনেটের দাম কমলেও তা অন্যান্য দেশ এবং আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে এখনো অনেক বেশি।
দুর্বল একাডেমিক সিলেবাস, দুর্বল শিক্ষা ও পরিক্ষন পদ্ধতির উন্নয়ন। (নবম শ্রেনীতে আমি খুব আগ্রহ করে কম্পিউটার বিষয় নিয়েছিলাম, কিছু থিওরি ছাড়া কিছুই শিখানো হয় নি। গ্রামের স্কুলের এখনো একই অবস্থা। অনেক কম্পিউটার শিক্ষক কম্পিউটার অন অফ ছাড়া এখনো কিছুই জানেন না)
উপযুক্ত ট্রেইনিংয়ের ব্যবস্থা করা।
ভাল, সহজ ও সস্তা পেমেট সিস্টেম নিয়ে আসা।
ফ্রিল্যান্সিং এর ব্যপারে প্রচারনা ও উদবুদ্ধ করা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ দুপুর ১:৫৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×