somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা ও গবেষনায় বাংলাদেশ

২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি অনগ্রসর জাতী। এর প্রধান কারন পুথিগত শিক্ষা ও গবেষনার অভাব। গবেষনায় বাংলাদেশের অবস্থান এমনকি দক্ষিন এশিয়ার মধ্যেও নিচের দিকে। ২০-২১ সালে বাংলাদেশ গবেষনায় খরচ করে জিডিপির ০.৩০% যা ডলারে দাড়ায় ১.২ বিলিয়ন প্রায়। কিন্তু বাস্তবে হয়ত আরো অনেক কম। এর মধ্যে বেশিরভাগ টাকাই হয়ত কর্মকর্তাদের গাড়ি, ভাতা ও অন্যান্য কাজে খরচ হয়। গবেষনায় বাংলাদেশের অবস্থান ১৩২ টি দেশের মধ্যে ১০২ তম। একটা রিপোর্টে দেখা যায়। বাংলাদেশের ১২৫ টা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে ১৫৩ কোটি টাকা গবেষনায় খরচ হয়। যা গড়ে ১ কোটি টাকার কিছু বেশি।

অন্যদিকে আমরা যদি আমাদের প্রতিবেশি বা এশিয়ার অন্যান্য দেশের দিকে দেখি, ভারতে গবেষনায় খরচ জিডিপির ০.৭৬% যা দক্ষিন এশিয়ার সর্বোচ্চ। আমরা জানি ভারত পৃথিবীর ৪র্থ বৃহত্তম অর্থনীতি যা প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। পাকিস্থানের ব্যয় জিডিপির ০.৫৭%। ইরানের ব্যয় জিডিপির ০.৭৯%। আমার মনে হয় ইরানের ব্যয় বাস্তবে আরো অনেক বেশি। তুরস্ক জিডিপির ১.৪২%। ইজরাইল ৬% যা % হিসেবে বিশ্বের সর্বোচ্চ।

যে দেশ গবেষনায় যত এগিয়ে সে দেশ প্রযুক্তি ও অর্থনীতিতে তত এগিয়ে। আমরা ২৫০ কোটি টা দিয়ে ১ কিলোমিটার রাস্তা বানাতে পারি কিন্তু ১ কিলোমিটার রাস্তার টাকাও ১২৫ টা বিশ্ববিদ্যালয়কে দিতে পারি না গবেষনার জন্য। আমরা অন্তত একটা বিশ্ববিদ্যালয় বানাতে পারতাম যেটা বিশ্বের সেরা ১০০ টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে। একটা বিশ্ববিদ্যালয়কে আমরা ৫০০ কোটি টাকা দিতেই পারতাম গবেষনার জন্য। দরকার হয় তো বিদেশ থেকে শিক্ষক গবেষক আনতে পারতাম। বিদেশ থেকে তো আমরা খেলার কোচ আনি, গায়ক, নায়ক, নাচনে ওয়ালা আনি। গবেষক ও আনতে পারতাম। এইটুকি সামর্থ আমাদের ছিল।

আমাদের নেতারা নির্বাচনে বলে এলাকার, দেশের উন্নয়ন করবে। কি উন্নয়ন করবে সে সম্পর্কে তাদের কোন ধারনাই নেই। আসল সমস্যা আমাদের বুদ্ধিতে, আমাদের চিন্তায়। আমাদের একদল লোক বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে কেন সেই আলোচনা করে, বিশ্ববিদ্যালয়ে গবেষনা নেই কেন সে আলোচনা কখনো করে না। আসলে ওদের বুদ্ধির রাডারে এটা কখনো ধরাই পরে না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×