somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরির পাশপাশি ব্যবসা শুরুর প্ল্যান করছি

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একটি এফ এম সি জি কম্পানিতে গত ১২ বছর যাবত কাজ করছি। এই পর্যায়ে এসে চাকরি করতে আর ভাল লাগছে না। কারন চাকরিতে প্রতি বছর যা বেতন বৃদ্ধি হয়, খরচ বাড়ে তার চেয়ে অনেক বেশি। এছাড়া বেতন যত বাড়ছে চাকরির নিশ্চয়তা ততই কমছে। তাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা শুরু করার কথা অনেক দিন থেকেই ভাবছি।

চাকরিতে যে বিষয়ে অভিজ্ঞতা হয়েছে, সে বিষয়ের ব্যবসা করতে প্রচুর টাকা দরকার, তাছাড়া সেই ব্যবসা প্রফিটেবল হতেও দীর্ধ সময় প্রয়োজন। আমার এত পুজি নেই। আসলে আমার কাছে কোন সঞ্চয়ই আপাতোতো নেই। তবে ১০/১২ লাখ টাকা ম্যনেজ করতে পারব বলে আশা করি।

১০/১২ লাখ টাকায় কি ব্যবসা করা যায়, আমি কি পারব সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে ২টি আইডিয়া সর্টলিষ্ট করেছি। তার থেকে একটা মোটা মুটি ফাইনাল। ভাবছি ফার্নিচারের ব্যবসা করব। কারখানা নয়, শুধু কারখানা থেকে এনে নিজের দোকানে বিক্রি। নিজের দোকান বলতে আমার এখন কোন দোকান নেই। দোকান ভাড়া নিতে হবে। এখন কিভাবে করব, সোর্সিং কোথা থেকে হবে, প্রডাক্টের দাম কত, মার্জিন কত এই বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

নিজে যেহেতু এর আগে কখনো ব্যবসা করিনি তাই তথ্য ও জ্ঞানে অনেক ঘাটতি আছে। ব্লগে কেউ যদি ফার্নিচার ব্যবসায় অভিজ্ঞ থাকেন তবে আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। তা না পারলে সাহস ও অনুপ্রেরনা দিতে পারেন।

যে সকল তথ্য ও পরামর্শ দিতে পারেনঃ
১। ফার্নিচারের দোকানের জন্য কোন এলাকা আদর্শ (ঢাকার মধ্যে)।
২। ভালো মানের কাঠ, ও বোর্ডের ফার্নিচার ন্যায্য দামে কোথা থেকে সংগ্রহ করতে পারি? কারো ফার্নিচার কারখানা থাকলে জানাতে পারেন।
৩। একটা দোকানের জন্য নূন্যতম কতটুকু যায়গা প্রয়োজন?
৪। দোকান ভাড়া ব্যবসা শুরুর দিকে সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫। ফার্নিচার রিটেইলিং এ প্রফিট মার্জিন কত থাকে?
৬। কাঠ নাকি বোর্ড? কোন টাপের ফার্নিচারের চাহিদা বেশি?
৭। এছাড়াও আর কোন প্রয়োজনীয় বিষয় যদি আপনাদের জানা থাকে, জানাতে পারেন।

আপনাদের মতামত ও তথ্যের জন্য আগাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×