দুপুরে ফোন দিসলাম গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে (121)। ব্যাটা আমার প্রশ্নের উত্তরই দিতে পারল না। বললাম যে শিওর হয়ে পরে জানাতে পারবে কিনা। উত্তরে কী বলল, বোঝা গেল না।
একটু আগে দেখি 121 থেকে মিসড কল। ভাবলাম হারামীফোনের লোকেরা আবার এত ভালো হল কবে থেকে, যে কল ব্যাক দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করল? দিলাম আবার 121 এ ফোন। এবার এক আপু ধরল। আমার প্রশ্নটা শুনে আপুটা বলল, "দয়া করে সাথে থাকুন।" এর পর ১ মিনিটের ব্যাবধানে আরও ২-৩ বার বলল "দয়া করে সাথে থাকুন... ব্লা ব্লা..." এরপর বলল, "আমাদের সিস্টেমের গতি একটু ধীর হওয়ায় ইনফরমেশন লোড হতে একটু দেরী হচ্ছে, দয়া করে সাথে থাকুন.. (ল* মা* তোর মায়েরে.....)
কিছুক্ষণ পর আপুটা কথা বলতে শুরু করল। আপুটার ইনফরমেশনে কিছু ভুল ছিল, আমি ভুল শুধরে দিলাম। তারপর আপুটা আবার কথা বলতে শুরু করেতেই কল ড্রপড।
মেজাজ গেল খারাপ হয়ে। অলরেডি ৯ মিনিটে ৫ টাকা কাটসে। আবার কল দিলাম, এক পোলা ধরল।
আমি: ভাই আমি একটু আগে 121 এ কল দিসলাম, কল ড্রপড হয়ে গেল।
পোলা: দুঃখিত সমস্যাটির জন্য। আপনি দয়া করে আপনার সমস্যাটার কথা বলুন।
আমি ধৈর্য নিয়ে আবার সব খুলে বললাম। তারপর পোলাটা কথা বলতে শুরু করতেই কল আবার ড্রপড হয়ে গেল।
আমি অসীম ধৈর্যের প্রমাণ দিয়ে আবার কল দিলাম। আরেক পোলা ধরল।
আমি: ভাই আপনাদের সিস্টেমে কি কোনো প্রবলেম হইসে?
পোলা: কেন বলুন তো?
আমি: আমি 121 এ ২ বার কল দিলাম, ২ বারই কথা শেষ না হতেই কল ড্রপড হয়ে গেল..
পোলা: দুঃখিত সমস্যাটির জন্য। আপনি দয়া করে আপনার সমস্যাটার কথা ব...
কল আবার ড্রপড।
না, আমি আর কল দেইনি। বাংলাদেশের (আমি সহ) ৫ কোটি বোকাচোদার কথা চিন্তা করে হতাশ হয়ে ফোনের স্ক্রিনের দিকে একবার তাকাইসি শুধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



