somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার ঈমান ঠিক করুন

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ক্যাম্পাসের (কুয়েট) এক ছোট ভাই হুট করে মারা গেল। সেদিন জুয়েলের জায়গায় আমিও মারা যেতে পারতাম। কিংবা আপনিও। ভাই, মরতে একদিন হবেই। যেকোনো দিন বিনা নোটিশে মরতে হবে। তাই এই জন্যে সবসময় প্রস্তুত থাকা ভালো

একটা কাজ করবেন? রাতে শোওয়ার পর মুখটা কম্বল দিয়ে ঢেকে একবার চিন্তা করে দেখবেন, আপনাকে একদিন আপনার দেহটা ছেড়ে চলে যেতে হবে। কল্পনাতীত কষ্ট হবে আপনার সে সময়। সেই কষ্টের কথা চিন্তা করবেন। তারপরের কষ্টগুলোর কথা না হয় আপাতত বাদ দিলাম। আর এই ঘটনাটার মুখোমুখি আপনাকে একদিন হতে হবেই। কী করবেন আপনি তখন, যদি আপনার আখিরাতের জন্য কোনও সম্বল না থাকে? নামাজ যে পড়েন না, কী জবাব দেবেন আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে? আপনার সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদাত করার জন্য। কিন্তু আপনি দুনিয়ায় তা করেন নি। কী জবাব দেবেন, একবার ভেবে দেখুন।

আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ঈমান আছে। ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ইদানিং আমাদের আশেপাশে অনেককেই দেখা যায়, যারা দাবি করে, তারা নাস্তিক। খুব গর্বের সাথেই তারা দাবিটা করে থাকে। বলাই বাহুল্য, কেবলমাত্র ভাব নেওয়ার জন্যই আর নিজেকে অন্য সবার থেকে আলাদা প্রমাণ করার জন্যই তারা এমনটা দাবি করে থাকে। তাদেরকে কিছু বললে উত্তর তাদের ঠোঁটের আগা থেকে বের হয়। আপনার সৃষ্টিকর্তার সামনে গিয়ে কী বলবেন, পারলে সেটাও ঠিক করে রাখুন। মরতে হবে, এটা যেমন ধ্রুব সত্য, আপনাকে আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, এটাও তেমনি ধ্রুব সত্য।

তাই সময় থাকতে সাবধান হোন, নাস্তিকতার ঢং বাদ দিন। ঈমান ঠিক করুন। সৃষ্টিকর্তা আছেন। হাজার যুক্তি দিয়েও আপনারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। সৃষ্টিকর্তার অস্তিত্বকে মেনে নিন, তাঁর দেওয়া জীবন বিধান অনুসরণ করুন। নইলে তিনি আপনাকে কোনওদিনও ক্ষমা করবেন না, এটা তিনি বহু আগেই বলে দিয়েছেন।

অন্য ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে বলা হয়েছে। কিন্তু নানাবিধ কারণে সেটা আপনাদের জন্য বর্তমানে সম্ভবপর না হলেও একটা কাজ অবশ্যই করবেন। আল্লাহ ২ দলের ব্যক্তিদের কখনও ক্ষমা করবেন না। প্রথমত, যারা সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী (অর্থাৎ কাফির) আর দ্বিতীয়ত, যারা সৃষ্টিকর্তার সাথে অন্য কিছুকে তুলনা করে, বা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে (অর্থাৎ মুশরিক)। আপনি যে ধর্মাবলম্বীই হোন, সবসময় বিশ্বাস রাখবেন, সৃষ্টিকর্তা আছেন এবং তিনি কেবল ও কেবলমাত্র একজন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×