তুমি একা নও, আমি একা নই
আমরা একা নই, আমরা জেগে রই
সুখ থেমে গেছে, দুঃখ থামেনি
আমরা থেমে নেই, দুঃখ কমেনি
আমি থেমে আছি, চোখে অনুনয়
সেতো অপেক্ষা, সেতো থামা নয়
যে যেতে চায়, তাকে যেতে দা্ও
যে প্রতীক্ষায় তাকে ডেকে নাও
তুমি ভেবো নাকো সব চলে গেছে
কেউ একজন দেখো জেগে আছে
যে কষ্টে ছুঁয়ে গেছে মন
তার স্পর্শে এই জাগরণ
আমি জেগে আছি আজ জাগাতে
ছুঁতে দিবো না কোন আঘাতে
তুমি একা নও, আমি একা নই
আমরা একা নই, আমরা জেগে রই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


