somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল হয়ে গেলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম পূণর্মিলনী উৎসব,প্রানের টানে স্মৃতিতে নোঙ্গর ফেলতে এসেছিলেন সবাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রস্তুতিটা ছিলো অনেক দিনের । ঠিক একবছরের। নানা ধরনের পরিকল্পনা হচ্ছিল,কিন্তু শুধু তারিখটাই ঠিক করা যাচ্ছিল না । অবশেষে কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্ঠায় তারিখটা ঠিক করা গেলো,কিন্তু এতেও বাগড়া দিলো হরতাল । অতঃপর একদিন পিছিয়ে গতকাল ১লা ফেব্রুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক ছাত্রছাত্রীরা প্রাণের টানে তাঁদের স্মৃতিতে নোঙর ফেলতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে এলেন প্রিয় ক্যাম্পাসে । এ পর্যন্ত গ্রাজুয়েট হয়ে বেরিয়ে যাওয়া ১৫ টি ব্যাচের সাথে বর্তমানে বিভাগে অধ্যয়নরত আরো পাচটি ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের দারুণ এক মেলবন্ধনে পরিণত হওয়া এই উৎসব উপলক্ষে ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং "ডি" ও সেন্ট্রাল অডিটরিয়াম সেজেছিল বর্ণিল সাজে।




খুব ভোর থেকেই সাবেক ও বর্তমান ছাত্ররা এসে ভিড় জমাতে থাকেন বিভাগের সামনে । অনেকেই পুরনো বন্ধুদের দেখামাত্র জড়িয়ে ধরেন কোলাকুলির জন্য । স্মৃতির খাতায় সব মধুময় অধ্যায়ের পাতাগুলো সব মেলতে থাকে ডানা । সবাই ভুলে যান তার বর্তমান পরিচয় বা অবস্থান,যেন সবাই একদিনের জন্য আবার এই বিভাগের ছাত্রে পরিণত হন ।




ঘড়ির কাটা যখন সকাল ১০টার ঘরে পা দিলো তখনই শুরু হলো র্যাআলী । বিশাল বড় এক ব্যানার সাথে ততোধিক বড় একটা বহর । ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে উৎসব পালনে সবার উৎসুক অংশগ্রহণ । র্যাযলীটি বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌছলো সভাস্থল “সেন্ট্রাল অডিটরিয়ামে” , আসন গ্রহণ করলেন সবাই । সভার প্রধান অতিথির পদ অলংকৃত করলেন বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য প্রফেসর ডঃ সালেহ উদ্দিন আহমেদ ।


এরপর জুমার নামাজ ও খাবারের বিরতি । খাবারের প্যাকেট হাতে নিয়েই পাশের টিলায় গমন ও ব্যাচ অনুযায়ী বসে খাওয়ার দৃশ্যটা দেখা খুবই চমকপ্রদ একটা ব্যাপার ছিলো । খাবারের বিরতির পর অ্যালামনাই এসোসিয়েশন এর কমিটি গঠন সংক্রান্ত আলোচনা এবং এর পরই শুরু হয় স্মৃতিচারণ। ক্যাম্পাস লাইফে নানান মজার ঘটনা বর্ণনা করে যান অনেকেই ।


অতঃপর সন্ধ্যায় এক মনোঃমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমদিনের কর্মসূচির যবনিকাপাত ঘটে । আজ দ্বিতীয় ও শেষদিনে আড্ডাবাজি ও নানাবিধ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×