somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

নৈতিকতা শিক্ষাহীন সংস্কৃতির কাছে কি আমরা পরাস্ত নই..??

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জনৈক আবু জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পড়াশোনা করেছেন সোভিয়েত ইউনিয়নে। দুই ছেলে এক মেয়ে এখন প্রবাসে আর তার অবস্থান বৃদ্ধাশ্রমে। যাপিত জীবনের ফেলে আসা দিনগুলির কোনও হিসেবই মিলছেনা তার। সারাক্ষন উদাস নয়নে জানালার গ্রিল ধরে আকাশ দেখেই সময় কাটে। একটু ভালবাসা চান,পরিবারকে পাশে নিয়ে বাকিটা জীবন কাটানোর চিন্তাও তার কাছে এখন পাপবোধ মনে হয়।

ড. আব্দুল আউয়াল। ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক । ৩ ছেলেমেয়ের দুজনই থাকেন দেশের বাইরে । বড় ছেলে অবসরপ্রাপ্ত উইং কামান্ডার। কিন্তু এতগুলো নির্ভরতার কাছেও তার জায়গা হয়নি। অবস্থান ওল্ড হোম। পরিবারকে অনুভব করেন খুব। তখন অসীম আকাশের দিকে তাকিয়ে অতীত স্মৃতি রোমন্থন করেন।

কামরুল সাহেব ছিলেন একটি নামকড়া কলেজের অধ্যক্ষ। সন্তানদের উচ্চশিক্ষিত করে তুলেছেন। বাড়ি-গাড়ি সব রয়েছে এই রাজধানীতেই। কিন্তু অঢেল সম্পত্তি গড়ার পিছনের মানুষটি জায়গা হয়নি সেখানে। তিনি বৃদ্ধাশ্রমে আছেন ১৮ বছর ধরে। একটু সুখ চান শেষ বয়সে। নাতি-নাতনিদের সাথে আড্ডা দিয়ে পার করতে চান সময়। কিন্তু.......

নিলুফা ইয়াসমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রী। নিজেও রাজধানীর নামকড়া একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। দুই সন্তান কে করেছেন উচ্চ শিক্ষিত। স্বামী মারা যাওয়ার পরে জায়গা হয়েছে ওল্ড হোমে। তিনি একটিবার পুন:জন্ম চান। উচ্চশিক্ষা নয়, মাটিকে জড়িয়ে ধরেই বাচঁতে চান পরের জন্মে। যেখানে নৈতিকতা থাকবে কোন স্বার্থের মোহ থাকবেনা।

কেনো এমন হচ্ছে? কেনো আমাদের জন্ম দাতা বাবা বা মা যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ সমাজে প্রতিষ্ঠিত তাদের স্থান হয় না তাদেরই কষ্টের টাকায় তৈরী বাড়ীতে? খুজঁতে খুব বেশি ঘাটতে হবে না। নৈতিকতা শিক্ষাহীন সংস্কৃতির কাছে পরাস্ত আমরা। আদর্শের সংগ্রামে পরাজিত ব্যক্তিরা বর্তমান সমাজপতি। ফলে নৈতিকতা নয়, সমাজ পরিচালিত হচ্ছে শক্তি আর স্বার্থের বদৌলতে । উপনিবেশ শাসনের অবসানের পর থেকেই ক্রমান্বয়ে আমরা একটি খিচুরি মার্কা সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হচ্ছি। নৈতিকতাহীন শিক্ষা, আর সবপেয়েছির দোষে আমরা ভুলে যাচ্ছি নিজেকেই। আর রাষ্ট্রযন্ত্রও দক্ষ, যোগ্য ও নৈতিকতাসমৃদ্ধ নৈতিক শিক্ষক নিযুক্ত করতে ব্যর্থ হচ্ছে বারংবার। এই অস্থির, নিয়ন্ত্রণহীন বিরূপ সমাজ ব্যবস্থার দায় কারো একার নয়, বরং এর দায় সমগ্র রাষ্ট্রযন্ত্রের এবং সকল নাগরিকের।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×