somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: ধর্ম,প্রথা ও চলমান আস্তিক-নাস্তিক

১৮ ই মে, ২০১৪ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক খেয়াল করে দেখলালাম সম্প্রতি ধর্ম,প্রথা,আস্তিক,নাস্তিক এসব বিষয়ে বিশ্লেষণ আর তর্ক হচ্ছে বেশি।এসব বিতর্কে অংশগ্রহণকারীর সিংহভাগ তর্কে জেতার জন্যেই তর্ক লিপ্ত হন,কিছু জানার জন্যে নয়!কিছু বছর আগেও সমাজে সাম্প্রদায়িকতা নামক ভাইরাসটি ছিল খুবই সামান্য,হঠাৎই স্বঘোষিত আস্তিক আর নাস্তিক উভয়ের পরিমাণ চরমাকারে বৃদ্ধি পেয়েছে যা সাম্প্রদায়িকতা নামক গাছের গোড়ায় নতুন আঙ্গিকে জল ঢালছে।আর এই সকল অতিমাত্রায় আস্তিক আর নাস্তিকদের মাঝে ১০ জন যুক্তি আর বিশ্বাস নিয়ে যথাযথ তর্কে লিপ্ত হয় আর বাকি ৮০জন কিছু না জেনে,না বুঝেই কেবল গলা মেলায়! সেসব সুবিধাবাদী আর হুজুগে আস্তিক আর নাস্তিকদের উদ্দেশ্যে বলতে হয়-"আপনারা ইতিহাসে আর একবার ঘুরে আসুন দেখবেন ধর্ম,বিজ্ঞান,সমাজ ব্যবস্থা এই সব কিছুর মাঝেই পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত,যা আগামীতেও ঘটবে। নিজ বিশ্বাস আর বিশ্লেষণের আলোকে সমাজে সাময়িক ক্যচাল সৃষ্টি করতে পারলেও হুট করে সে-সকল বিশ্বাস আর বিশ্লেষণ সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।মূর্খের ক্ষেত্রে বলুন কিংবা শিক্ষিত সুশীলদের ক্ষেত্রে,জন্মসূত্রে পাওয়া হাজার বছরের এই প্রথা আর ধর্ম বিশ্বাস উপরে ফেলা এতোটা সহজ না,আপনাদের এসব বিতর্কের প্রভাবে গোবেচারাদের ক্ষতিটাই বেশি হয়।তাই তর্ক,মারামারি,কাটাকাটি থামিয়ে একটু হিসেব করুন দিন শেষে হাতে থাকলো কি,মানবাতার পথে আসুন।"
আমি নিজেও কোন অদৃশ্য বায়বীয় শক্তিধরের শক্তিতে বিশ্বাসী নই আর তাই বলে আমার বিশ্বাস অন্যের ঘাড়ে চাপাতে হবে এমনটা আমি ভাবি না,ধার্মিকদের ক্ষেত্রেও একি কথা নিজ বিশ্বাস,প্রার্থনা,পূজা,নামাজ নিজের মতোই করুন তবে অবশ্যই অন্যের স্বাধীন ভাবনাকে বাঁধা দিয়ে নয়।যা ভালো তা ধারন করাকেই যদি ধর্ম বলা হয় তবে সেক্ষেত্রে আমাকে কিঞ্চিত ধার্মিক বলা চলে।অপরদিকে,প্রথার সাথে সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে থাকে তাই আমি সকল প্রথা বিরোধী নই।হিন্দু,মুসলমান,খ্রীষ্টান যাই বলুন না কেন দিনের শুরুটা কিন্তু একে অন্যের মুখ দেখেই হয়।আক্ষরিক অর্থে সামান্য কিছু পরিবর্তন থাকলেও সবার হাসি-কান্না,খাওয়া-পড়া,অনুভূতি প্রকাশের ধরন প্রায় একই।ইট মারলে পাটকেল আসতে থাকবেই তাই একটু সংযত হোন যাতে আপনাদের ছোট ছোট উক্তি-কটুক্তি সমাজের বৃহৎ কোন ক্ষতি না করে,এ সমাজ কারো পৈত্রিক সম্পত্তি নয় এখানে কিছু শান্ত আর পরিষ্কার মস্তিষ্কের মানুষ বসবাস করে যারা একটু স্বস্তির জন্য,স্বজনদের একটু উচ্ছ্বাস দেখার জন্য প্রতিনিয়ত বাস্তবতাকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
সাম্প্রদায়িকতা নয় জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×