শব্দ দিয়ে শব্দের প্রকাশ,
শব্দের মুখে কুলুপ আঁটা গোলমেলে ব্যপার!
শব্দবানে নিস্প্রান ঘাস;লতা-পাতা,মরা পাখি নতুবা বদ্ধ বাতাস,
সব কিছুতে প্রাণের সঞ্চার হয় মূহুর্তেই!
বৃষ্টির ফোঁটায় কেঁপে ওঠা ঘাস কিংবা দূর দিগন্তের অসমাপ্ত আকারের প্রকাশ এই শব্দ সীমাতে আবদ্ধ।
শব্দ ছোঁয়ায় অনুভূতি গুলো পায় পূর্ণতা,
ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ হয় আপনার।
তাই আমি শব্দ দিয়ে শব্দ সাজাই;সাজাই,সাজাই আর সাজাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





