কিসের যেনো খস খস শব্দে হঠাৎ ঘুম ভেংগে গেলো।আজকাল প্রায়শই এমন হয়।এপাশ ওপাশ করলেও ঘুম আসেনা।দরজাটা খুলে বারান্দায় দাড়ালাম আকাশ দেখবো বলে।ছাদে যাবার সাহস হলোনা,একটা অজানা ভ্য় কাজ করে।যে ভয়টা সারা জীবন তাড়িয়ে বেড়িয়েছে আমাকে।কলেজ গেটে বখাটে ছেলেদের কুৎসিত মন্তব্য ,বাসে খাটাশ পুরুষ দের ঝাপটা ঝাপটি ,গৃহশিক্ষকের কুকর্মের প্রস্তাব কখনো মুখ ফুটে কিছু বলা হ্য় নি আমার।যাকে মন প্রান উজার করে ভালো বাসতাম তাকে বলতে পারিনি কখনো। আমি নারী বলে প্রকৃতির নির্মমতায় দুর্বল স্ৃষ্টি তাই প্রতিবাদের ভাষা ,কিছু বলার পথ খুজতে খুজতে দিন পার হয়ে গেলো।আজ বুকের মাঝে খুব সাহস অনুভব করছি মনে হচ্ছে এই আমি অনেক আগেই যেনো বিকশিত হতে পারতাম।অনেক আগেই পারতাম বখাটে ছেলেদের মুখে থুতু ছিটিয়ে দিতে।গৃহ শিক্ষককে কষে একটা চড় দিতে ,ভালোবাসার মানুষকে মনের কথা বলে দিতে,কেন পারলাম না?ভাবতে ভাবতে দরজাটা কখন খুলে শিড়ির দিকে পা দিলাম বুঝতেই পারলাম না।জোসনা রাত এভাবে কখনো দেখা হয়নি আমার।কখনো খোলা আকাশে তারার সাথে গান গাওয়া হয়নি আমার ।চাদের মায়াবী মুখ কখনো দেখা হয়নি।বুকের ভীতর চিন চিন করে কিসের যেনো একটা মোচড় অনুভব করলাম।জীবনে কি পেলাম ,কি পেলাম না সব যেনো বিশাল ক্যানভাস হয়ে চোখের সামনে ভেসে উঠলো।বাধভাংগা কষ্টের জল ধারা চোখে ঠেকানো গেলোনা।সারাজীবন শুধু এটাই পারলাম কেদে কেদে বুক ভাসাতে।আজো ব্যাতিক্রম ঘটলোনা।তবে আজ কাদবো,খুব করে কাদবো,বিশেষ একজনের জন্য কাদবো।একলা আমি খোলা আকাশের নিচে শুকতারার দিকে তাকিয়ে সারা রাত কাদবো,না পাওয়ার যন্ত্রনায় কাদবো।আমি আমার না পাওয়া গুলোর জন্য কাদবো।এছাড়া আমার আর কিছুই করার নেই।
একলা তুমি শুকতারাগো কান্দ কাহার লাগি।
ছবি ব্লগ
আমার ভালোলাগা কিছু ছবি নিচে শেয়ার করা হলো। একটা আায়াত জানলেও তা অপরের কাছে পৌঁছে দাও(আল-হাদিস

আপনার বেঁচে আছে?
আপনার মা/বাবা বেঁচে থাকলে আপনি এখনো সৌভাগ্যবান -এরকম ভাবনা হয়তো ৯৮ ভাগ মানুষ ভাবে। মা/বাবা নিয়ে মানুষের ইমোশন, সংগ্রাম নিয়ে সবাই কিছু কিছু লিখতে পারবে, বা মুখে বলতে পারবে। গোর্কি... ...বাকিটুকু পড়ুন
পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন
আপার কারণে দিদি হেরেছন

আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন
লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।
এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।