somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিঃসঙ্গ নাবিক
নিঃসঙ্গতার সন্ধানে

মধ্যরাতের গল্প

০১ লা মে, ২০১৪ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি চলে যাবার পর অনেক বদলে গেছি আমি। বদলে গেছি বলতে বাহ্যিক দিক দিয়ে না......মনের দিক দিয়ে কি যেন একটা হয়েছে আমার। মা অবশ্য সুযোগ পেলেই কানের সামনে ঘ্যানঘ্যান করে যে আমি নাকি শুকিয়ে গেছি...আগের চেয়ে নাকি আমার গায়ের রঙও কালো হয়ে গেছে (অবশ্য আমার কাছে মনে হয় আগের থেকে বেশ ভালোই আছি আমি......খালি টানা শেভ না করার জন্য চেহারায় একটা দেবদাস মার্কা ভাব এসেছে আর কি!!!) । আর আমার সেই গায়ের রঙ ফরসা করার জন্য মায়ের চিন্তার শেষ নেই। পারলে সারাদিন আমাকে ঘরের ভিতর আটকে রাখে, যাতে আমার গায়ের রঙটা আগের মত ফরসা হয়!

রাতে আগে খুব সহজেই ঘুমাতে পারতাম, এখন আর আগের মত পারিনা। আগের সময়গুলোতে সারাদিন খুব ব্যস্ত থাকতাম...তাই মনে হয় সারাদিনের পরিশ্রমের পর বিছানায় গা লাগলেই ঘুম চলে আসতো। এখন অবশ্য পরিশ্রম যে করিনা, তা না......সুযোগ পেলেই বিকালে ফুটবল খেলতে বের হয়ে যাই, সন্ধ্যাবেলা কয়েকটা ছেলেদের পড়াই; পরিশ্রম যে একদম হয়না, তা কিন্তু না। তারপরও, বিছানায় গেলেও ঘুম আসে না চোখে আর। চোখ বন্ধ করলেই বিক্ষিপ্ত কিছু ঘটনা......কিছু স্মৃতি মাথার মাঝে ঘুরপাক খায়। মাথার মাঝে পুরানো যুগের ছবির মত একের পর এক ঘটনা চলতেই থাকে। মনে হয় তুমিই...হ্যাঁ, তুমিই আমাকে বলেছিলে, আমাদের শেষ দেখার দিন......“Your Memories will keep you Alive”। আমি তোমার স্মৃতিতে বেঁচে আছি কিনা, ওটা আমি না জানলেও তুমি যে আমার স্মৃতিতে সেই আগের মত এখনও বেঁচে আছো...সেটা আমার থেকে ভালো আর কেউ-ই জানে না!

বাসার বেডরুমের বিছানার পাশে খালি জায়গাটায় মাঝে মাঝে দাঁড়িয়ে থাকি একা একা......দেয়ালের দিকে তাকিয়ে। মনে পড়ে সেই দিনের কথা......তোমাকে একা পেয়ে এই দেয়ালের সাথেই চেপে ধরেছিলাম .....কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিলাম কয়েকটা শব্দ, আমার জীবনের চরমতম সত্য কথাগুলো। ঘুম ভাঙ্গার পর আধো-অচেতন অবস্থায় এখনও মনে হয় তোমার কোন টেক্সট দেখবো, বা বিরক্তিকর রিংটোনটা আবার বেজে উঠে আমার ঘুম পুরোপুরি ভাঙ্গিয়ে দিবে। তুমি সত্য কথাই বলেছিলে......কিন্তু সেই সত্যর ভার বহন করতে করতেই আমি এখনও প্রতিটা রাত নির্ঘুম কাটিয়ে দেই।

রাতের নির্ঘুম সময়টুকু আমার কাটে বই পড়ে, বা মুভি দেখে। আজ একটা বই পড়ছিলাম, যেটাতে লেখক দেখিয়েছেন যে পুরো ইউনিভার্সে একই সাথে একটা মানুষের কয়েকরকম জীবন চলতে পারে...মানে এখানে এখন আমি আছি, আমার চারপাশে আমার পরিবার, বন্ধুবান্ধব, পরিচিতজন আছেন; এরকম আরো জগত আছে আমাদের চারপাশে......যাদের মাঝে পার্থক্য একটাই – সময়। যদি এটা সত্য হয়, তাহলে মনে হয় আমারই আরো জীবন চলছে এই দুনিয়ায়, যেখানে আমি মাত্র কৈশোরে পা দিয়েছি, চোখের মাঝে নানা রঙের স্বপ্ন আমার...সবচেয়ে বড় কথা, এমনও জীবন হয়তো আছে, যেখানে আমাদের প্রেমের মাত্র সূচনা হয়েছে......নতুন করে দু’জনের জীবন রঙ্গিন হয়ে উঠতে শুরু করেছে! যদি আমি আবার সেই জীবনে ফিরতে পারতাম, তাহলে আমি একটা জিনিসই চাইতাম......যাতে তোমার সাথে আমার আর দেখা না হয়। কারন তখন আমি নিশ্চিতভাবে জানবো; তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এমন কিছু অসহ্য সুখের স্মৃতি আমাকে দিয়ে যাবে.....যা আমাকে বাকি জীবনটা কাঁদিয়ে যাবে!!!

Certainly, memories are the greatest pain I’ve ever had!!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×