somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনিয়র ব্লগার এবং সাংবাদিক এফ আই দীপুকে মেরে ফেলার হুমকী দিল শীষ মনোয়ার। আমরা ব্লগাররা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

৩১ শে মে, ২০১২ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢালিউডের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার সিইও শীশ মনোয়ার নানা কারণেই আলোচিত-সমালোচিত। চলচ্চিত্র নায়ক শাকিব খান ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের পর এবার তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এবং সামহোয়্যারইন ব্লগের একেবারে শুরু থেকে ব্লগিং করা এফ আই দীপুকে হত্যার হুমকি দিয়েছেন।

গত কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে চলমান সাংবাদিক নিপীড়ন ও হুমকি-ধামকির ঘটনা এবার ঘটেছে চলচ্চিত্রাঙ্গনে। পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে বিতর্কিত চলচ্চিত্র প্রযোজক শীশ মনোয়ার দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এফ আই দীপুকে হত্যার হুমকি দেন। নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক এফ আই দীপু মতিঝিল থানায় ৩০ মে বুধবার রাতে শীশ মনোয়ারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (নং-১৯৩১) নথিভুক্ত করেন।

এ বিষয়ে সাংবাদিক এফ আই দীপু জানান, গত ২২ মে দৈনিক যুগান্তর পত্রিকায় চলচ্চিত্র বিষয়ক একটি প্রতিবেদনে কিছু প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানের অপকর্ম, প্রতারণা ও বলপূর্বক প্রভাব খাটানোর অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলেও প্রযোজক শীশ মনোয়ার ঘটনার দায় নিজের মাথায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক এফ আই দীপুকে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি দেন।

এ প্রসঙ্গে এফ আই দীপু বলেন, প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর পরই একাধিক মোবাইল নম্বর থেকে আমাকে নানারকম হুমকি প্রদান করা হতে থাকে। এসব নম্বর পরে বন্ধ পাওয়া যায়। তাই এসব নম্বর থেকে কে বা কারা আমাকে হুমকি দিচ্ছে তা শনাক্ত করা সম্ভব হয় নি।

দীপু আরো বলেন, ৩০ মে বুধবার রাত ১টা ৭ মিনিটে একটি বিদেশী ফোন নম্বর (+৯১৯৮১৮৪৭৮৩৩২) থেকে আমার মোবাইলে কল আসে। যিনি কল করেছেন তিনি নিজেকে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীশ মনোয়ার বলে পরিচয় দেন। পেশাগত কারণে বহুবার শীশ মনোয়ারের সঙ্গে ফোনে কথোপকথন হওয়ায় তার কণ্ঠস্বরের সঙ্গে আমি পূর্ব পরিচিত। কণ্ঠস্বর শুনে আমি তাই নিশ্চিত হই শীশ মনোয়ার-ই আমার সঙ্গে কথা বলছেন। তিনি জানান, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে ফিরে তিনি আমার বিচার করবেন। তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ড আর সাম্প্রতিক সময়ে বিডিনিউজে হামলার উল্লেখ করে আমাকে সপরিবারে হত্যার হুমকি দেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তাই তার বিরুদ্ধে জিডি দায়ের করতে বাধ্য হয়েছি।

ঢালিউডে অনিয়ম-অপকর্ম ও প্রতারণা ঘটনার প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রযোজক শীশ মনোয়ারের কাছ থেকে প্রতারিতরা ফেসবুকে তার বিভিন্ন অপকর্মের কথা প্রকাশ করতে থাকলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে দেশের বাইরে থেকে হত্যার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, শীশ মনোয়ার গত বছর চিত্রনায়ক শাকিব খান এবং এর আগে সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন। তার এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে এফডিসিতে আন্দোলন ও কর্ম-বিরতি পালন করা হয়েছে।

আমরা সামহোয়্যারইনব্লগের সকল ব্লগার এবং পাঠক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই গুন্ডা মনোয়ারকে আটক করার আহবান জানাচ্ছি পুলিশএর কাছে।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ বিকাল ৫:১৪
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×