
কিশোরী-
তুমি লাবণ্যময়ী এক অপরূপ মূর্তি।
তোমার চোখে গোধূলি-রঙের ঝিলিক,
তোমার অধর-যুগলে শীতলতার গান,
কথা ঝরে ঝর্ণা ধারার মতো।
তোমার শুভ্র দাঁতে মুক্তো ঝরে
তোমার আঙ্গুল মাঝে পৃথিবীর রূপ।
তোমার কাজল কালো চোখের জলে-
আমি সিক্ত অবগাহনে।
তোমার সূর্য-দীঘল কালো চুলে রশ্মি খেলা করে।
তোমার ত্বক তৈরি যেন-
হলুদ,আলতা,দুধে।
তোমার মাঝেই হারিয়ে যাব,শুধুই সুখের খোঁজে।
সেই সুখেতেই পাগল হবো, চক্ষু দুটো বুজে।
ছবিঃ ইন্টারনেট
সর্বসত্ত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



