
সারাদেশে ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে ঈদ-উল-আযহা।
আজকের এই দিনটি সকল মুসলমানের জন্য ত্যাগ আর খুশির হলেও অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে অশ্রু সিক্ত চোখে অনেককেই পালন করতে হয়েছে আজকের ঈদ। মনে কষ্ট নিয়ে কখনো ঈদ পালন করা যায় না। ঈদ মানেই খুশি। সবার খুশি মানেই হচ্ছে ঈদ।
হাসপাতালের সাদা বিছানায় কিংবা স্যাঁতস্যাঁতে মেঝেতে অনেক ব্যাথা নিয়ে কাতর হয়ে অনেকেই ঈদ পাড় করেছেন। কিংবা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেক কারণেই কষ্ট নিয়ে ঈদ পালন করেছেন অনেকে।
গত ঈদেও অনেকের বাবা ছিল, মা ছিল, কিন্তু এই ঈদে নেই। এক জন বাবা হারা, মা হারা সন্তানই বুঝে মা-বাবা ছাড়া ঈদ না করার অনুভূতি। আমি আমার বাবাকে দেখে আজ সেটা বুঝেছি। গত ঈদেও দাদি ছিল। আজকে দাদির ঘরে সবার নিশ্চুপ বসে থাকা দেখে বুঝেছি মা ছাড়া আজকে ঈদই মনে হয়নি কারো।
বিশেষ করে আরাকান রাজ্য থেকে অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে যারা জীবন নিজের হাতের মুঠোয় করে সীমান্তে মানবেতর জীবন যাপন করছেন তাদের আজ ঈদ বলে কিছু নেই। একদল মুসলমান জীবন বাঁচানোর জন্য পথে পথে ঘুরছে, অন্য মুসলমানরা কীভাবে ঈদ করবে?

ধনী আর গরীবদের ঈদ এক নয়। তবুও মহান আল্লাহ্'তায়ালা যে ব্যবস্থা দিয়েছেন তার কারণে আজকের এই দিনে গরীবরাও ভালো একটু খেতে পারে।
আর যাদের মনে অনেক খুশি ছিল, যাদের ছিলনা কোন কষ্ট তাদের ঈদ হয়েছে অন্য রকম।
যাই হোক ঈদের মহিমাও ত্যাগের বদৌলতে মুসলিম উম্মাহর উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বিরাজ করুক সকলের উপর।
সকলের ঈদ সমান নয় তবুও সকলকে জানাই ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




