রাজধানীতে জামাতের শো-ডাউন..বাধা দিতে এলে পুলিশকে পিটিয়ে যখম.। 
২৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারা অন্তরীণ বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার বিকেলে রাজধানীর মালিবাগে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। ছবি : জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীর রামপুরায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় রাজধানীর রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম (৩৫) ও কনস্টেবল মতিউর রহমান (৩৮) গুরুতর আহত হয়েছেন। রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আকস্মিকভাবে রামপুরা আবুল হোটেলের কাছে জামায়াত শিবির কর্মী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় হোটেল সংলগ্ন মোড়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
তাদের ইটের আঘাতে রামপুরা থানার উপপরিদর্শক ইব্রাহিম এবং কনস্টেবল মতিউর রহমান আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর জামাতের কর্মীরা বীরদর্পে মিছিল সমাবেশ করে সেখান থেকে চলে যায়।
ছবি ও সুত্র- বাংলানিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন