somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি করপোরেশন নির্বাচন - ব্লগারদের অভিমত

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগ-বন্ধুরা,

শুভ নির্বাচন মোবারক ।

আপনি কি আজ ভোট দিতে গিয়েছিলেন ? যাদি গিয়ে থাকেন, ভোট কেন্দ্রে গিয়ে আপনার অভিজ্ঞতা কি হল, তা আমদের সাথে শেয়ার করুণ । যদি না গিয়ে থাকেন, সেটাও আমাদের জানান, কেন ভোট দিতে জাননি । ভোট দিতে অনাগ্রহ অনুভব করেছেন কি কারণে - যোগ্য প্রার্থী পাননি, নাকি নিরাপত্তা নিয়ে সংশয় ছিল, নাকি অন্য কোন কারণ - আমাদের জানান ।

প্রথম আলো, ডেইলি স্টার, বিডি নিউজ ২৪ সহ অনেকগুলো পত্রিকায় খবরে দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের পরিস্থিতি । একটা ধারণা হচ্ছে । কিন্তু পত্রিকার চাইতেও ভাল প্রত্যক্ষদর্শীর কাছে থেকে শোনা । আপনার দল, মত, পছন্দের প্রার্থী যাই হোক না কেন, যদি প্রত্যক্ষদর্শী হন, যদি ভোট দিতে গিয়ে থাকেন , আপনার অভিজ্ঞতা আমাদের জানিয়ে দিন ।

কোন কারণে ভোট দিতে না গিয়ে থাকলে সেই কারণটাও আমাদের জানাতে ভুলবেন না ।

প্রিয় জন্মভূমির গনতন্ত্র শুভ হোক ।

আপনাদের ব্লগবন্ধু......



সংযুক্তি : প্রথম আলোর অনলাইন পাঠকদের মন্তব্য থেকে (যারা ভোট দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন )

প্রবাল লিখেছেন : সুনিশ্চিত পরাজয়ের মুখে, বিএনপির নির্বাচনি মাঠ থেকে মুখ রক্ষার জন্য পালায়ন। আমি আমরা ভোট দিয়েছে, ভোট কেন্দ্রে কোন সমস্যা তো দেখলাম না। বিএনপির এই মিথ্যাচারের রাজনিতি থেকে বেড় হয়ে আসা উচিত।

এম মাহিন লিখেছেন : ভোট দিতে গেলাম, কক্ষে ঢুকার আগেই জিজ্ঞাসা করছে কাকে ভোট দিবেন। কোন উত্তর খুঁজে পেলাম না ততক্ষনাত! বলল এক্ষনি বেরিয়ে জান আপনার ভোট দিতে হবে না। ভাই, সশরীরে যে ফিরে আসতে পেরেছি তাতেই রক্ষা। এই রকম তামাশার ইলেকশনের কোন মানেই হয়না। আওয়ামীলীগ ছাড়া অন্ন প্রার্থীদের কোন সম্ভাবনা নাই জেতার।

এমজিএম লিখেছেন : ইচ্ছা ছিল হানিফ পুত্রকে ভোট দিব, কিন্তু তা আর পারলাম কই? আমার ভোট আগেই কে যেন দিয়ে গেছে। লজ্জায় মাথা হেট হয়ে গেল সরকারের কান্ড দেখেো ।

সোহেল লিখেছেন : পেট্রোল বোমারুদের রুখতে সুষ্ঠু পরিবেশে আমার ভোটটি আনিসুল হককে দিয়ে এলাম।
বিএনপির এই আহাজারি কেন?
সিটি নির্বাচনের অজুহাতে হঠকারী আন্দোলন থেকে সরে আসার সুযোগটাই তো তাদের বড় পাওয়া!!!

সালেকিন লিখেছেন : আবজাব না বলে কে কোথায় বাধা পেয়েছেন , ভোট দিতে পারেন নাই সেটা লিখুন । আমি নিজে ভোট দিয়ে আসলাম , কোনো সমস্যাই নাই । বিমপির লোকেরাও আছে । মানুষ এখনও ভোট দিচছে - এমন কি বিমপি নিরবাচনে থেকে সরে দাড়ানোর ঘোষনার পরও । তাহলে ৫% ভোট পড়েছে বলে মিথ্যা বলার দরকার কি ??

মিলটন লিখেছেন : আমি তো ঠিক মতোই দিলাম। বিএনপি যে এই রকম করতে পারে সেটা অনেকেই আনুমান করে ছিল। যাহোক আবার হরতাল আর পেটরল বোমের জন্য রেডি হই।

রাশেদুল-ই-সামস লিখেছেন: জনাব আমার ভোট তো আমি সুষ্ঠুভাবে প্রদান করেছি। সমস্যা তো হয়নি । তাবিথ আউয়াল যদি এখনো নির্বাচনে জেতে তাহলে নির্বাচন সুষ্ঠু !আমরা কি খালেদার হাতের ফানি পুতুল নাকি ??

খায়রুল লিখেছেন : ঢাকায় আত্মীয় স্বজন দের সাথে কথা বলে শুনলাম, কেউ ভোট দিতে পারেনি। অনেক কে কেন্দ্রে ঢুকতে দেয়নি, যারা ঢুকতে পেরেছে তারা দেখেছে তার ভোট কেউ দিয়ে ফেলেছে। ধিক ধিক।

কামাল উদ্দিন লিখেছেন : বেলা ১১:৩০রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ব্যালটে ব্যাপকভাবে সিল মারার খেলা

আসিফ খান রূপক লিখেছেন : আমার এলাকায় ছাত্রলীগ কেন্দ্র দখল করে সিল মারছে মহাখালি টিএন্ড টি স্কুল

নাসিম লিখেছেন : একটা কেন্দ্রের সাথে বাসা সকাল থেকে দেখছি আওয়ামী সন্ত্রাসীরা সবাই কে পেটায় তারায় দিছ্ছে র্যাব পুলিশ দেখছে আর বাশি বাজায় এই হল এদের কাজ আমরা বুঝি সন্ত্রাসী কারা ওরা দেখেও বুঝেনা ।

হাফিজুর রহমান লিখেছেন : বিনা বাধায় ভোট দিয়ে এলাম এইমাত্র। জিগাতলা মনেশ্বর রোডে।

বাঙাল লিখেছেন : আমি তো ১ ঘন্টার বেশি সময় লাইনে দাড়িয়ে থেকে ভালোভাবেই ভোট দিয়ে আসলাম।

রিজভি লিখেছেন : কিছু কিছু জায়গায় ঝামেলা হয়েছে যা স্হানীয় সরকার নির্বাচনে হয়ে থাকে । আমি ও পরিবারের অন্যরা চট্টগ্রামে অবাধে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছি ।

সজল লিখেছেন : ফাইজলামি পাইছে? আমার ভোট তো আমি ঠিকই দিলাম। কয়েকটা কেন্দ্রের বিশৃঙ্খলার কারনে, পুরো নগর বাসীর ভোট নষ্ট করার মানে কি? নির্বাচন না করার ইচ্ছা থাকলে প্রথমে বললেই হতো। দীর্ঘ ৭ বছর পর ১৫ মিনিট ধরে লাইনে দাড়িয়ে যে ভোট দেওয়া হলো, পরবর্তীতে বুঝা গেলে যে, ওই প্রর্থী নির্বাচন করতেছে না। তাহলে যারা নির্বাচন করতেছে, তাদের মধ্যেই কাউকে ভোট টা দিলে তাদের কাজে লাগতো। এতো মানুষের সময়ের কি কোন দাম নাই খালেদা জিয়ার কাছে? বয়কটই যখন করবেন, তখন পরাজয় মেনে নিতে আপত্তি কোথায়? বিকাল ৫ টার পরে বয়কট করলেই তো আর কারো আফসোস থাকতো না।


হাফিজুর রহমান লিখেছেন :আমার এলাকার ভোট কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নিজ হাতে আমার ভোটের কাগজ ভাঁজ করে দিলেন। দোষারোপ করাটা যেন আমাদের সহজাত স্বভাব হয়ে গেছে!

সামিন ওসমান লিখেছেন : গেলাম ভোট কেন্দ্রে দেখলাম, ছাত্রলীগের গুন্ডারা পিস্তল কোমরে আর উস্কানি মূলক কথাবাত্রা!! সাথে সাথে স্থান ত্যাগ করলাম! এই হচ্ছে দেশের অবস্তা! আমর গুষ্টির কেও আজ ভোট দেয় নাই, আতঙ্কে !!!

রতন লিখেছেন : নির্বাচন একদম সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে.. কিন্তু কেন যে আমার ভোটটা আমি দিতে যেয়েও পারলাম না, তা বুঝতে পারলাম না। দোষটা আসলে আমারই। আমার গায়ে শক্তি ছিল না, তাই ওরা আদর করে বের করে দিল আর আমি তাই মেনে নিয়ে চলে এলাম।

ইমরান লিখেছেন : আমি তো বিনা বাধায় ভোট দিয়ে আসলাম। কোথায় কি ? রিগিং একটু আধটু হয়েছে কিন্তু গলা ফাটিয়ে বলার মত না। আমার মনে হয় নির্বাচনে বিএনপি'র অংশগ্রহণ এবং বয়কটের নাটক সাধারন মানুষের উপর আরেক দফা হামলা করার অজুহাত বানিয়ে দিয়েছে।

ফাল্গুনী রহমান লিখেছেন : সকাল ১০ঃ৩০ মিনিটের দিকে ভোট দিলাম ধানমণ্ডি হাই স্কুল কেন্দ্রে। কোন বাধা পাইনি। কোন অনিয়ম দেখিনি।

পার্থ লিখেছেন : সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্রে ভালভাবেই ভোট দিয়ে আসলাম, কোন বাধা পাইনি, কেউ কিছু বলেনি। তাছাড়া অনেক লোককেই তো দেখলাম ভোট দিয়ে যাচ্ছে।

গোলাম মুস্তফা লিখেছেন : আমার ভোট প্রদান ঘটনাঃ দুপুর ১২ টা ৩০ মিনিটে উত্তরায় আমি যেখানে একটু ভয়ে ভয়ে ভোট দিতে গেলাম সেখানে কেউ আমার দিকে যেন একটু ফিরেও তাকাল না। উৎসব মুখর ভোট চলছে। টিভিতে বিএনপির সংবাদ সম্মেলন, নির্বাচন বয়কট, ভোট ডাকাতি ইত্যাদি দেখে শুনে আর ভোট দেয়ার আগ্রহ ছিল না। তবু কাজের কারণেই গিয়ে দেখি এই কেন্দ্রে ভোট দিতে বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয় নি। কোথাও কোন সমস্যা দেখলাম না। মনে হল এই কেন্দ্র ছাড়া অন্য সব কেন্দ্রে সমস্যা হচ্ছে। তিনজন পরিচিতকে ফোন দিলাম, তারাও বল্ল, না কোন সমস্যা হয় নি। নির্বিঘেই ভোট দিয়েছে তারা। একজন আমাকে ফোন করে বল্ল, অনিয়মের অভিযোগে তাদের কেন্দ্র বাতিল ঘোষিত হওয়ায় সে ভোট দিতে পারে নি।

কাশফিয়া রাহমান লিখেছেন : মগ মার্কায় ভোট দিয়ে বের হয়ে শুনলাম বিএনপি নির্বাচন বর্জন করেছে ! আগে জানলে ভোট দিতেই যেতাম না।

আজিজুল হক লিখেছেন : আমি যে প্রায় ঘন্টাখানেক লাইনে দাড়িয়ে ভোট দিয়ে আসলাম!!!!

হাসান লিখেছেন : ভোট দিয়ে এলাম। বন্ধুর ফ্যামিলিসহ। মজা হলো।

হাফিজুল ইসলাম লিখেছেন : আজকে প্রথম ভোট দিলাম, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হইছে। আমার মনে হয় বিএনপি আবারো ভুল করেছে ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
৩৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×