somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার-আলবদর চাই না, কিন্তু হাসিনাকেও চাই না!

১৪ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সবচেয়ে অপকৃষ্ট দৃষ্টান্ত ছিল হাসিনার মুখের ভাষা। পৃথিবীতে আর কোনো সরকার প্রধান তার মতো ইতর ভাষায় জনগণকে হুমকি-ধামকি দিয়েছেন বলে আমার জানা নেই। মনে পড়ে তার সেই উক্তি: "তাহলে বিদ্যুত কেন্দ্র বন্ধ করে দেই, পানি দেওয়া বন্ধ করে দেই, সার বন্ধ করে দেই। সব বন্ধ করে বসাই রাখি। আমার রিজার্ভ ভাল থাকবে।" লক্ষ্য করুন "আমার রিজার্ভ।' দেশের সরকার প্রধান থেকে তিনি দেশের মালকিন হয়ে গিয়েছিলেন। বিদ্যুৎ, পানি, সার - সবই তার; জনগণ তার প্রজা মাত্র। রিজার্ভের ডলারও তার। আর তার ক্ষমতাকে কেউই চ্যালেঞ্জ করতে পারে না। চ্যালেঞ্জ করা দূরের কথা, কোনো প্রকার সমালোচনা করলেই র‌্যাব উঠিয়ে এনে ক্রসফায়ারে দিয়ে দেবে।

পদ্মাসেতু উদ্বোধনের বক্তৃতায় খালেদা জিয়া ও ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন: "মরে যাতে না যায়, পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে, সেতুতে তুলে দেওয়া উচিত।" এখানে তিনি ক্ষমতার অধিকারি বিশেষ মাস্তান। তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন। তার ক্ষমতা প্রয়োগের জন্য, কটু কথার জন্য কোনো জবাবদিহিতা নেই।

গণতন্ত্রের সব কাঠামো তিনি ধ্বংস করেছেন। নির্বাচন, বিচারব্যবস্থা, গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান- সব জায়গাতেই তার স্বেচ্ছাচারিতা ও দুঃশাসন কাজ করেছে। ভারতের সঙ্গে আঁতাত করে তিনি ভেবেছিলেন ক্ষমতাকে চিরস্থায়ী করে ফেলেছেন। ভোটের আগের রাতে ব্যালট ভর্তি করা, কেন্দ্র দখল এবং হাতুড়ি-হেলমেট বাহিনীর মাধ্যমে ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ - এসবই জনগণের প্রতি হাসিনার তীব্র তাচ্ছিল্যের প্রকাশ মাত্র।

হাসিনা শাসনের সবচেয়ে অন্ধকার দিক ছিল গুম, খুন এবং পুলিশ হেফাজতে নির্যাতন। বিরোধী কর্মী, সমালোচক বা ভিন্নমতের মানুষ নিখোঁজ হয়ে যেত। নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর মানুষ আর ফিরে আসত না। পুলিশ হেফাজতে মৃত্যুকে নিয়মিতভাবে "হৃদরোগে মৃত্যু" বলে ঢেকে ফেলা হতো। রাষ্ট্র-সমর্থিত এই দমননীতি শুধু ভয় সৃষ্টি করেনি, বরং জনগণের নিরাপত্তা ও মানবাধিকারের ধারণাকেও ধ্বংস করেছে।

অর্থনীতির নামে হাসিনা গোষ্ঠী পুরো জাতিকে ধোকা দিয়েছিল বাংলাদেশে এক ধরনের দস্যুতন্ত্র প্রতিষ্ঠা করে। কয়েকজন লুটেরা হাজার কোটি টাকার মালিক হয়েছিল। তাদের দোসর, কর্মচারী ও চাকর-বাকরেরা স্বল্প মেয়াদে কিছু টাকা পেয়েছিল ঠিকই, কিন্তু এই উন্নয়ন টেকসই হয়নি, এবং সেটা ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। ব্যাংকগুলো ফাঁকা হয়ে গিয়েছিল।

হাসিনার পতন আমাদের কাছে মুক্তির সম্ভাবনা এনেছিল ঠিকই, কিন্তু পরবর্তী ঘটনাবলি দেখিয়েছে সেই সম্ভাবনা বাস্তবায়নের বদলে দেশ নতুন ধরনের অস্থিরতার দিকে ধাবিত হয়েছে। মানুষ ভেবেছিল রাজনৈতিক পরিবর্তন সামাজিক স্থিতি, নিরাপত্তা এবং সুশাসন নিয়ে আসবে, কিন্তু সেই আশা অল্প সময়ের মধ্যেই ব্যর্থ হয়েছে।

এতদিনে স্পষ্ট হয়েছে যে ক্ষমতার শূন্যস্থান পূরণ করেছে স্বাধীনতাবিরোধী শক্তি - রাজাকার, আলবদর ও জঙ্গি-মৌলবাদীরা। প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশ্ববিদ্যালয়ে, সরকারের উচ্চ পদগুলোতে তাদের পুনঃপ্রতিষ্ঠা ঘটেছে। প্রকাশ্যে আবির্ভূত হয়েছে কুখ্যাত রাজাকারের সন্তানেরা, যারা মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ কাঠামোর বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়ে জনমানসকে বিভক্ত করেছে।

তাই বলতেই হচ্ছে - রাজাকার-আলবদর চাই না, কিন্তু হাসিনাকেও চাই না!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×