somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো ও ডেইলি স্টার কি তবে খাইয়া ফেলল অমিতাভ ঘোষের ঢাকা সফরের খবরটা? না, পুরা খায় নাই!

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিখ্যাত ইংরেজি উপন্যাস লেখক বাঙালি অমিতাভ ঘোষ ঢাকা আসছেন তিন চাইর দিন হইল। আজকে দুপুর নাগাদ যাইবেন গা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইংলিশ ডিপার্টমেন্টের দাওয়াতে উনি আসছিলেন। আইইউবি-তে উনার বক্তৃতা শুনতে কিছু শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও লেখক-লেখিকা আসছিলেন। তবে সে কারণেই এইটা কাভার করতে হবে মিডিয়াগুলিরে এমন দিব্যি কেউ দেয় নাই।

কিন্তু যখন প্রথম আলো আর ডেইলি স্টারের ফটোগ্রাফাররা ছবি তুইলা নিয়া যায় অথচ কোনো রিপোর্ট হয় না সেইটা সন্দেহজনক ব্যাপার। উনি আসার দুই দিন গেছে আইজকা তক ভদ্রলেখকের কোনো ছবি বা সংবাদ প্রথম আলোতে দেখি নাই। ডেইলি স্টারে গেছে কিনা আপনারা কইতে পারবেন। আমি সার্চ কইরা পুরানা ৯টা খবর পাইছি অমিতাভ ঘোষ সম্পর্কে ডেইলি স্টারের সাইটে। নতুন খবর পাওয়া যায় নাই। খবরটা পিআলো ও ডেইলি স্টার কি তবে খাইয়া ফেলল।

কারণ কী? আইজকা (২৪ ফেব) সন্ধ্যায় মিডিয়াস্টারের নিজস্ব স্টার ইংরেজি উপন্যাস লেখক বাঙালি তাহমিমা আনামের বইয়ের বাংলা অনুবাদ প্রকাশ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গ্যাটেতে। অনুষ্ঠান পরিচালনা করবেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। আশা করি প্রথম আলো আর ডেইলি স্টার সেই নিউজ আমাদের জন্য সুন্দর ভাবে সরবরাহ করবে।

বেচারা অমিতাভ ঘোষ। ভুল সময়ে এই দেশে আসছিল। তাহমিমার নিউজটা হইয়া যাওনের পরে তারে আনতে পারল না আইইউবি?

প্রাসঙ্গিক পোস্ট:
১.
অসহায় মিডিয়া কর্তার আপন কন্যা তাহমিমা আনামের বইয়ের অনুবাদ প্রকাশে আপন পত্রিকায় যে ভাবে রিপোর্টিং হয়েছে...


২.
ব্রাত্য রাইসুরে কইতেছি...

৩.
রাইসু ভাইয়ের কাছে নতুন আলোচনার প্রস্তাব : বিডি আর্টসের ক্ষেত্রে ঘটনাটা কীভাবে ঘটে


২১/২/৮, ডেইলি স্টার
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৫
২৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×