somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে ২১শে ফেব্রুয়ারি, ৮ই ফাল্গুন নয়...!

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২১শে ফেব্রুয়ারি কোনো ইংরেজি তারিখ না। এইটা বৈশ্বিক একটা সময় পরিমাপক। বাংলাদেশের জন্য ২১শে ফেব্রুয়ারি বাংলা তারিখই। ফলে যারা ৮ই ফাল্গুনের শহীদদের কেন ২১শে ফেব্রুয়ারিতে স্মরণ করা হয় বইলা হুতাশন করেন তারা ক্ষুদ্র দেশদর্শীতায় ভূগতেছেন। আগের দিনে দেশে দেশে দেশে এত যোগাযোগ আছিল না। একেক জায়গা একেক টাইম দিয়া চলত। এখন দুনিয়া খ্রীস্টান টাইমে বান্ধা পইড়া গেছে। যাওয়াটা অনুচিত হইছে। কিন্তু এইটাই সাময়িক বাস্তবতা। বাংলা টাইমরে দুনিয়াবী করনের উদযোগ নেওন যায়। তাতে সমস্যা একই। আর তা যদি না করা হয় তাইলে বাংলা টাইম লালন-পালন করাটা খারাপ না। ঘরের ছাদে লাউয়ের মাচা যেমন ভালো... তেমন ভালো তো বটেই।

লাউয়ের মাচা ভালো, দেশের ফাল্গুন ভালো। চাষবাসের ক্ষেত্রে যদি বাংলা তারিখগুলা কাজ দেয় খুবই ভালো। কিন্তু তা দেশের ভিতরের কর্মকাণ্ডের জন্যই ভালো। যারা ফকিন্নী, যাগোরে ঠকাইতে হইব তাগোর জন্য আমরা দেশী তারিখ বরাদ্দ রাখমু। অরা, অই চাষারা বাংলা তারিখ দেইকখা ধান চাষ করুক, আলু চাষ করুক, শিং চাষ করুক, নীল চাষ করুক। বাংলা তারিখ এগুলার জন্য হেল্পফুল। বাইরের লগে যোগাযোগের জন্য ঐ তারিখ কোনো কাজে আসবে না, যতদিন না আমরা এই বাংলা তারিখরে সারা দুনিয়ার উপর চাপাইয়া দিতে পারতেছি (যেমন যীশুঅলারা দিছে)। আমার মনে হয় না সেই চেষ্টা এখনই করাটা সমীচীন হবে। চীনও তার তারিখরে অন্য দেশে খাওয়াইতে পারে নাই। খ্রীস্টিয় তারিখ আরামে চলতেছে, তা যেই কারণে খারাপ সেইটা হটায় দিয়া অন্য তারিখ ইভেন বাংলা তারিখ আসলেও একই খারাপে খারাপিত হবে।

আর একটা জিনিস, ইন্টার ন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে নিয়া যে এত গর্ব বাংলাদেশীর সেইটাও বাংলা ফাল্গুন দিয়া করা যাইত না। কারণ ইন্টার ন্যাশনাল ডেগুলা এখনও খ্রীস্টিয় দিবস অনুসারে আগায় যায়।

তো, আন্তর্জাতিকতা বা খ্রীস্টিয় টাইম সেন্স থাকনের কারণে ভাষা সৈনিকদের প্রশংসা করতে হয়; তারা এই দিবসরে ৮ই ফাল্গুন বানায় ফেলেন নাই। দুনিয়ার মানুষের লগে—তাদের সময়ে ঢুইকা গিয়া—দিবসটারে ভাগ কইরা নিছিলেন।

এমনিতে ফেব্রুয়ারির চেয়ে ফাল্গুন বলতে ও শুনতে আমার মধুর লাগে... ফাল্গুনের চেয়েও ঈষৎ শুষ্ক ও মধুর ‘ফাগুন’—ফাগুনের কী গুণ আছে কে জানে? (বড় ভাই রবীন্দ্রনাথ কমাইয়া বলছেন 'আগুনের কী গুণ আছে কে জানে'। তা উনি বলতেই পারেন। যেহেতু ফাগুন নিয়া অন্য কবিতা লিখছেন। ফেব্রুয়ারি নিয়া তিনি কিছু লিখছেন বইলা শুনতে পাই নাই।)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×