এইখানে দলবাজি শুরু হইছে। কে কত যুক্তিসঙ্গত কথা কইল তার চেয়ে কে কত নিজের পক্ষে লোকজন জড়ো করতে পারল সেইটাই বড় হইয়া দাঁড়াইছে। এমনকি যুক্তিসঙ্গত কথা কওয়ার সামর্থ যাগো আছে তারাও দলবাজি করতেছেন।
একজন ব্যাসবল দিয়া পিটানের বুদ্ধি দিছেন! আশ্চর্য, ব্যাসবলই যদি হাতে লইতে হইব তাইলে কথা শুরু করছিলেন কেন?
আর সবাই মিলা এখন ওয়ালীরে ধরছেন। বান্দরের ছবির নানা পারমুটেশন কম্বিনেশন চলতেছে। আপনাদের কি ধারণা যিনি ব্যাসবল হাতে লইতে চাইছেন তিনি বান্দর, আর আপনেরা সব মখলুকাতের সেরা জীব?
কাউরে বান্দরের লগে তুলনা করতে চাওয়াটা বান্দরের প্রতি অবিচার। আমি বান্দর প্রজাতির পক্ষে বলতে চাই পশুদের অবমাননা করবেন না। অন্যদের খালি গালাগালি করলে পরে কথা কওয়ার লোক পাইবেন না। কাউরে সম্মিলিত ভাবে পচানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



