somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক বি তা পু ন মর্ু দ্র ণ > 13 ।। নতুন ব্রাহ্মণী পূজায় শাড়ি চাইয়া গরিব ব্রাহ্মণের লগে কোন্দল করতেছে - এই ভাব লইয়া রামগতি শীল, রামু মালী সরকার ও বিজয় নারায়ণ আচার্যের তিন টপ্পা

২০ শে মার্চ, ২০০৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ব্রাহ্মণী পূজায় শাড়ি চাইয়া গরিব ব্রাহ্মণের লগে কোন্দল করতেছে - এই ভাব লইয়া রামগতি শীল, রামু মালী ও বিজয় নারায়ণের তিন টপ্পা
সংগ্রহ : ড. দীনেশচন্দ্র সিংহ
-------------------------

কলিকাতা হাইকোর্টের উকিল গিরীশচন্দ্র চৌধুরীর বাড়ি ছিল ময়মনসিংহের নেত্রকোণা মহকুমার চন্দনকান্দিতে। তিনি তাঁর শ্বশুরবাড়ি রায়পুরে একবার তিনজন কবিয়াল সঙ্গে নিয়া আসছিলেন। রামগতি শীল, রামু মালী সরকার ও বিজয়নারায়ণ আচার্য। কবিগান সাঙ্গ হইলে পাল্লার শেষদিকে আইসা গিরীশবাবু তিনজন কবিরে একটা ফরমাইশ দিলেন : "এক দরিদ্র ব্রাহ্মণের যুবতী স্ত্রী পূজা সমাগত দেখে একখানা নূতন শাড়ির জন্য তার স্বামীর সঙ্গে কোন্দল করছে" এই ভাব অবলম্বনে যথাক্রমে রামগতি, রামু ও বিজয় যেন তিনটা টপ্পা গাইয়া শোনান। তিনজনে কী টপ্পা গাইছিলেন তা নিচে দেওয়া হইল।

1.
রামগতি শীল >

আশ্বিন মাসে বঙ্গ দেশে, এসেছে আনন্দের জোয়ার।
মরি হায়রে, যত ধনী লোকে,
করতেছে মনের সুখে, সাজসজ্জা সম্ভার
তাই দেখে এক নূতন বাম্নী
বাম্নের কাছে শাড়ী চায়;
কড়ার কাঙ্গাল, (ছিল) বামন বাঙাল,
জঞ্জাল ঘটাল বিধাতায়।
দিন গেল কন্দল করে, ব্রাহ্মণ তো ক্ষুধায় মরে-
রাঁধতে কেটা যায়।
(ব্রাহ্মণ) সন্ধ্যাবেলা পাক চড়াইল-
বাম্নী গে জল ঢেলে আগুন নিবায়


2.
রামু মালী >

পূজা এলো, ধূম লাগিল বাঙ্গালীর ঘরে।
সকলে, যার যেমন ভাগ্যেতে মিলে,
তেমনি বেশ ভূষণ করে
ছিল মধু ঠাকুর দক্ষিণ পাড়া-ভিক্ষা করে দিন কাটায়।
বিলাসিনী তার ব্রাহ্মণী, অমনি নূতন শাড়ী চায়।
ঠাকুরানী রাগ করে, ঠাকুরের চুলে ধরে
-ঠাকুর ধরে পায়।
মাঝে পরে রামু মালী-দু'জনার বিবাদ ভাঙ্গায়


3.
বিজয়নারায়ণ আচার্য >

পূজার বেলা, কুলবালা সকলে করেছে নূতন সাজ।
মরি হায়রে, একটি গরীব ব্রাহ্মণ,
ব্রাহ্মণীর শাড়ীর কারণ, পেলেন বড় লাজ
শাড়ীর লেগে উঠেছে রেগে, ব্রাহ্মণী বাঘিনীর প্রায়।
গরীব ব্রাহ্মণ, মরে ভাতের কারণ
বাম্নী ঠেকালো তারে দায়
(হৈল) বকাবকি কতক্ষণ,
তারপরে বাধিল রণ, অম্নি দুজনায়।
(ঠাকুরের) কাছায় ধরে গায়ের জোরে,
ঠাক্রানে শাড়ী করতে চায় আদায়


সূত্র: পূর্ববঙ্গের কবিয়াল কবি-সঙ্গীত, ড. দীনেশচন্দ্র সিংহ, প্রথম প্রকাশ 1397 (ইংরাজি 1991 ?

রামগতি শীল, জন্ম: গাঙ্গাইল, ময়মনসিংহ 1840 (আনুমানিক); মৃতু্য: 1901
রামু মালী সরকার, জন্ম: আউটপাড়া, কিশোরগঞ্জ 1841 (আনুমানিক); মৃতু্য: 1914
বিজয় নারায়ণ আচার্য, জন্ম: বাঙ্গলা, নেত্রকোণা, ময়মনসিংহ 1869 (আনুমানিক); মৃতু্য: (?)

সঞ্চালকের নোট >

বিজয় নারায়ণ আচার্যের ছবি পাওয়া গেছে। অন্যদের ছবি পাই নাই। কারো কাছে থাকলে দিয়েন।

-ব্রাত্য রাইসু, ঢাকা

বাংলা কবিতা সঞ্চালন উদযোগ
20 মার্চ 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×