বধির সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ,
আপনেগোরে আমি আগেই অনুরোধ করছিলাম যে আমারে যেন আপনেগো সেরা প্রতিযোগিতায় না রাখেন। (সূত্র: Click This Link । আপনেরা আমগো পোস্ট পড়েন কিনা জানি না। তয় আমি যা বলছিলাম তা আবার মনে করাইয়া দিতে চাই : "আপনেগো ব্লগে পোস্ট করা আমার লেখালেখিরে "এ সপ্তাহের সেরা যারা" নির্বাচনের বিষয়ের বাইরে রাখবেন। আমার লেখা সেরা কি অসেরা সেইটা বিচারের ভার আমি অন্য কারো উপরে ছাইড়া দিতে পারি না। আশা করি প্রজাদের শান্তি আপনেরা রক্ষা করবেন।"
যেইখানে আপনেগো সেরা নির্বাচনের কোনো মান কোনো দণ্ড নাই সেইখানে আমার সেরা হইয়া কোনো যশ কোনো আনন্দ নাই। হুদাই সেরা!
দয়া কইরা আমারে এই সেরার সাইনবোর্ড থনে নামাইয়া নিস্তার দেন। আর অন্যদেরও এইহানে দিয়েন না। সেরা বা নির্বাচিত কিছু যদি করতে চান তাইলে কোনো নির্দিষ্ট পোস্টরে কইরেন। অন্যেরা আপনেরা সেরা বিচারের বিবেচনা করতে পারব।
আমার মত বা অনুরোধের ব্যাপারে আপনাদের খামখেয়ালিপনাকে নিন্দা জানাই।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



