[ভুলে যাওয়া গানগুলি] খুব কাছাকাছি - হাসান চৌধুরী
০৯ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতিহাস - এই গানটা নব্বই দশকের একেবারে শুরুর দিকে প্রকাশিত। সেসময় এই গানটা বেশ আলোড়ন তুলেছিল। বেশিরভাগ ব্লগার হয়ত এই গায়কের নামই কোন দিন শোনেন নি। তার কারন এটা ছাড়া এর আগে বা পরে তার আর কোন গান হিট করেছে বলে আমার জানা নাই। যদিও তাকে মাঝে মাঝেই টিভিতে দেখা যায় এবং কয়েক বছর পর পর তার গানের অ্যালবামও বের হয়। কিন্তু তার গায়কী এবং ভরাট কন্ঠ তাকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তার কাছাকাছিও উনি যেতে পারেন নি।
গানের সুর বদরুল আলম বকুলের। গীতিকারের কাছে ক্ষমাপ্রার্থনা নাম ভুলে যাওয়ার জন্য।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুব কাছাকাছি
তুমি আমি আছি
নিঃশ্বাসে খুঁজে পাই
বিশ্বাসের ছোঁয়া
তোমার আমার প্রেম
বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোয়া।
জোনাকিরা জ্বলছে
ঝিঁ ঝিঁ কথা বলছে
টুপটাপ ঝরছে রাতের শিশির
অপরুপ জোছনা
সুরেরই মূর্ছনা
একি রুপ দেখছি আজ নিশির
মাথার ছাউনি আকাশটা যেন আজ
দেখ ওই লাগছে নীল চাদোয়া।
ফুল ফোটা অধরে
এঁকে দেই সাদরে
মিষ্টি মিষ্টি প্রেমচিহ্ন
তোমারই চাওয়া
আমারই পাওয়া
চাওয়া পাওয়া এক হয়, নয় ভিন্ন
সবুজ অরন্যের সব রং দিয়ে আমি
সাজাবো তোমায় বধুয়া।
ডাউনলোড লিঙ্ক
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন