বাংলা আমার মাতৃবুলি,
প্রথম শোনা গান;
এ-ভাষাতে কথা বলে জুড়ায় আমার প্রাণ।
এই ভাষাতে শব্দের খেলা খেলি,
প্রথম দেখেছিলাম দু'চোখ মেলি,
বাংলার রূপ; আজো হৃদয়ে আম্লান।
বিমুগ্ধ হৃদয়; দেখে বাংলার রূপ অফুরান।
মাগো,তোমার পরেই নত হয়ে চলি।
.
মাগো তোমায় করতে মুক্ত,
তোমার বুলি ছড়িয়ে দিতে দিকবিদিক,
তোমার কপালের টিপ স্বচ্ছদে করতে প্রকাশ,
তোমার ছেলেরা দিলো এক সাগর রক্ত;
হলে তুমি স্বাভাবিক।
তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা,আর ভালোবাসি বাংলার শব্দ বাতাস।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



