কত শত নেয়ামত দান করেছে ঈশ্বর
জীবনকে উপভোগ করবার জন্যে;
অন্ধ তাঁরা
যারা প্রেমিকার লালায় নর্দমার বিটক্যালে গন্ধ পেলো,
ওদের চোখ মেলা উচিত নয়,
ওরা চোখ বন্ধ করে থাকুক,
চাঁদ ওদের জন্যে জ্যোৎস্না ছড়ায় না;
ঈশ্বরের নেয়ামতকে যাঁরা পাপ ভেবে বস্তা বন্দি করে,
আঁধারে তাঁদের বাস,
তারা আঁধারেই থাকুক;
অথচো তাঁরা ধর্ষণ করে প্রতিবাদের আহ্বান করলো!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



