আমার নিঃশ্বাস আটকায়া আছিল অনেকক্ষণ
তোমার শইলের গন্ধে;
আমি তোমার গা'য়ের চাদ্দর হইতে চাই,
শীতকালে খড়ের আগুনে রান্না শেষে করা কুসম গরম পানি হইয়া তোমার শইলের প্রত্যেক লোমের ছিদ্র দিয়া ঢুইকা রক্তে মিইশা যাওয়ার লোভ করি,
গরমের দিনে হিম শীতল পানি হইয়া তোমারে ডুবাইবো,
নন্দিনী,তোমার পা ছুঁইয়া মিনতি করি,
বন্দিনী হইয়া আমার আন্ধার ঘরে জ্বালাও বাতি;
তোমার দাঁতে দংশিত হইবার ক্ষমতা কে রাখে আমি ছাড়া
পারবানা তুমি সুখী হইতে;
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


