ফুল ছিঁড়তে নাই, কুড়াইতে হয়;
আমার কুড়ানো ফুলে তুমি পূজিত হইবে,অণুরাঁধা?
প্রত্যুষে বাগান তলায় শয্যা পাতা; আমি তোমার অপেক্ষায়...
জগত পর্যটনে চোখ খুললেই কত শত দেবীর আনাগোনা; আমি তোমাকে বাইছা নিছি
অণুরাঁধা
তোমার চরণে চুমা রাইখা
হৃদে স্থান নিতে চাই;
একটা জবা তোমার খোপায় দিয়া তোমারে দেখবো আর তোমার ব্যাকা চাহনীতে হারায়া যাইবো,
পূজারী আমি শুধুই তোমার,কুড়ানো ফুলগুলা সব তোমার জন্যে অণুরাঁধা;
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



