মুক্তা ভাই বিএজিএড শেষ করছে।
চাকরি-বাকরি করার চিন্তা ভাবনা
করতে কখনো উনারে দেখি নাই।বাপের
একটাই মুক্তা খাচ্ছে-দাচ্ছে,ঘুরছে-
ফিরছে,ডেটে যাচ্ছে এগলা কইরাই সময়
তাড়াচ্ছে। যোকোন মানুষের সাথে
মেশার অদ্ভূত ক্ষমতাও আছে উনার। আমি
একদিন উনারে বল্লাম,"ভাই আপনি যদি
এই এলাকার হইতেন এবং মেয়রে
দাঁড়াইতেন; তাহলে এক চাঞ্জে জিতা
যাইবেন মাইরি!"
রিক্সাঅলা থাইকা শুরু কইরা
এ্যাপাচিঅলা সব প্রজাতির মানুষের
লগে গাঢ়তর সম্পর্ক দেইখা আমার মত
একলা মানুষ অবাক না হইয়া পারে না।
"বুঝছিস রাইসুল,কথাটা ত ঐটা না।
যেহেতু এইখানে দুবছর যাবৎ আছি এবং
আরো এক বছর থাকবো সাবাইকে না
চিনলে না জানলে তাহলে আর কি!"
আমার পিঠে আলতো কইরা হাত রাইখা
বললো।উনার ডান হাতের ভর মিনিট
তিনেক নিয়া রুমে আইসা ফ্যান ছাইড়া
শার্টের বোতাম খুইলা চিৎ হইয়া শুইয়া
একটু আগে উনার চিরসবুজ কলেজ
ক্যাম্পাসে উঠা সেলফিগুলা দেখতিছি।
চিরসবুজে আমি আফ্রিকান প্রিন্সরে
সেরকম মানায় নাই; তয় মুক্তা ভাইরে
হেব্বি লাগতিছে। বাইছা বাইছা একটা
চলনসই সেলফি ফেসবুকে আপলোড
করতিছি। এমন সময় ফোন আসলো,
"মেজ_দুলাভাই বাগমারা" নাম থাইকা।
আমি উনারে না বলতেই বললো,"দে। মনে
হয় মেজ দুলাভাই ফোন দিছে" বইলা
ফোনটা নিল।
স্লামাইকুম দুলাভাই, হা বলেন। ধান
লাগানো শেষ? .... ভালো। কাকড়া মারা
ওষুধ দিছিলেন ত লাগানোর আগে?
দিছিলেন যেহেতু। তাইলে এখন আপনার
কাজ হবে, এক সপ্তাহের মধ্যে ইউরিয়া
সার দেয়া। পারত পক্ষে এক সপ্তাহের
মধ্যেই দেবেন, ২য় কিস্তি দেবেন ধান
গাছের গ্রোথ দেখে। আমার চে আপনেই
বেশী জানেন কখন কি করতে হবে।
তারপরে আপনারা একটা ভুল করে
থাকেন, ইউরিয়া ও পটাশ এক সাথে
দিয়া। এই ভুলটা আর করবেন না। কারণ
এতে ফলন কমে যায়। ইউরিয়া দেয়ার ২-৩
দিন পরে পটাশ দেবেন। আর ১০দিনের
মধ্যে ফ্লোরা নামে এক ধরণের
কীটনাশক দেবেন। আর মাজরা পোকা
লাগলে স্কোর-২৫০ ইসি দেবেন। বুঝছেন।
আপনাকে বেশী কিছু বলার প্রয়োজন
মনে করছি না। আর কোন সমস্যা-টমস্যা
হলে জানায়েন।
ইত্যাদি জ্ঞান দান কইরা শেষে
দুলাভাই একটা পাত্রী দেইখা রাখছে
তার পিক ফেসবুকের ইনবক্সে পঠায়া
দিতে বললেন। যদি পছন্দ হয় তাহলে
একদিন। দেখতে যাওয়ার কথা দিয়া
ফোন কাইটা দিলেন।
ফোনালাপ শেষ হবার অপেক্ষাই
করতাছিল তুষার।
"মুক্তা ভাই। আপনি যদি কোন কীটনাশক
কম্পানির রিপ্রেজেন্টিভের চাকরি
করেন। তালে পরে মনে করেন যে, ডিলার
হোক আর কৃষক হোক, আপনার মধুবচনে
জমিতে কীটনাশকের প্রয়োজন না হলেও
তারা নিজে খাবে মানে ওষুধ কিনবেই।
যেন ফেরেশতার আদেশ।"
আমি হাসতে হাসতে তুষারের কথায়
সম্মতি দিয়া বললাম,"এক্কেরে ঠিক কথা
কইছো তুষার। প্রয়োজন না হলেও কিনবে
মাইরি!"
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




