১.
বালিকা, তুই হবি বিরাজ বউ আমার?
যদি আমি নীলাম্বর হই;
২.
ফাল্গুন দিনের পড়ন্ত বেলায়
সিদ্ধ হাঁসের ডিমের কুসুমের মত টিপ এঁকে দেবো তোর কপালে;
আকাশ হবি আমার?
৩.
চলনবিল থেকে শাপলার মালা বানিয়েছি তোর জন্যে;
পড়বি গলায়?
৪.
যদি আমি রাত্রির পথিক হই;
হবি জ্যোৎস্না আমার?
৫.
দিনশেষের ক্লান্ত পথিক আমি;
অমৃতসম এক গ্লাস পানি হয়ে হৃদয়ে সজীবতা আনবি?
৬.
আমি রাখাল হব;
তুই রাখালী বাঁশীর সুর হবি?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




